News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাব : সুপ্রিম কোর্টেরদ্বারস্থ প্রদ্যুৎ কিশোর

ক্যাব : সুপ্রিম কোর্টেরদ্বারস্থ প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় ওই বিল লাগু হউক, তা চাই না৷ তাই, ওই বিল ত্রিপুরায় লাগু হতে দেওয়া হবে না৷


প্রদ্যুতের বক্তব্য, ত্রিপুরায় প্রতিবেশী রাষ্ট্র থেকে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ১৯৪০ সালে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ত্রিপুরার মহারাজা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন৷ তেমনি ১৯৪৬ সালে নোয়াখালীতে দাঙ্গা হাওয়ায় সেখান থেকে আসা হাজার হাজার শরণার্থীদের ত্রিপুরায় থাকতে দেওয়া হয়েছিল৷ প্রদ্যুতের দাবি, ১৯৪৮ সালে ত্রিপুরার কাঞ্চনপুরে মহারানী কাঞ্চনপ্রভা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য ৩০০ একর জমি বরাদ্দ করেছিলেন৷

শুধু তাই নয়, ১৯৫৬, ১৯৬৫ এবং ১৯৭১ সালে কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷
তাঁর বক্তব্য, এদেশে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ ফলে, এখন পুনরায় বোঝা নেওয়ার ক্ষমতা নেই আমাদের, বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের ত্যাগের ইতিহাস রয়েছে৷ তা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে৷ তাদের সমস্যা উড়িয়ে দেওয়া যাবে না৷


তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন৷ তাই, আজ ওই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছি৷ তাঁর কথায়, আগেই বলেছিলাম নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হতেই সুপ্রিম কোর্টে যাব আমি৷ তাই, আজ আর দেরি করিনি, বলেন তিনি৷ তাঁর দাবি, দেশের সেরা আইনজীবী ওই মামলা পরিচালনা করবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top