News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধিতায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে জনজাতি নেতৃবৃন্দ
Image

নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধিতায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে জনজাতি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করলেন ক্যাব বিরোধী জনজাতি নেতারা৷ বৃহস্পতিবার ক্যাব বিরোধী যৌথ মঞ্চের নেতৃবৃন্দ এবং আইপিএফটি নেতৃবৃন্দ ও ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ত্রিপুরা পিপল ফ্রন্ট সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ওই বিলের প্রতি আবারো আপত্তি জানিয়ে সমাধানের আর্জি জানিয়েছেন৷ জনজাতি নেতাদের সাথে ক্যাব নিয়ে আলোচনায় সন্তোষ প্রকাশ করে বাস্তবের সাথে সাযুজ্য রেখেই তাঁদের সমস্যার সমাধান করা হবে বলে টুইট বার্তায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷


এদিন বৈঠক শেষে ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের আবারো বিরোধিতা করেছি৷ এই বিল সংবিধান বিরোধী এবং ত্রিপুরায় ওই বিল লাগু হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ত্রিপুরার প্রতি যথেষ্ট সংবেদনশীল বলে জানিয়েছেন৷ তাই তাঁকে উপায় খুঁজে বের করতে অনুরোধ জানিয়েছি৷


এদিকে, ক্যাব বিরোধী যৌথ মঞ্চের কনভেনর এন্থনি দেববর্মা বলেন, আজ সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছে এবং আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করেছি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য রেখেছি৷ তিনিও মনোযোগ দিয়ে আমাদের সমস্যা শুনেছেন৷ এন্থনি দেববর্মা বলেন, আমাদের সমস্যাগুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ এমনকি, বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা করবেন বলে জানিয়েছেন৷ এন্থনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমাদের সমস্যা নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি৷ তবে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হতে পারছি না৷


এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী টুইট বার্তায় ত্রিপুরার জনজাতি নেতাদের সাথে ইতিবাচক আলোচনার জন্য সন্তোষ প্রকাশ করেছেন৷ শুধু তাই নয়, তাঁদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top