News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কংগ্রেসের ডাকে কর্মনাশা বনধ হল রাজ্যে
Image

যুব কংগ্রেসের ডাকে কর্মনাশা বনধ হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আরও একটি কর্মনাশা বনধে রাজ্যের জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে৷ আজ যুব কংগ্রেস ত্রিপুরা বনধ পালন করছে৷ টানা চারদিন ধরে বনধে উত্তর-পূর্বাঞ্চলের এই পার্বতী রাজ্যে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে৷ আজ ত্রিপুরা বনধে বড়সড় হিংসার কোন ঘটনা ঘটেনি৷ সারা রাজ্যে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাস্তায় যানবাহন চলাচল করেনিা৷ তেমনি রেল পরিষেবাও স্থগিত করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ অফিস-আদালত, সুকল-কলেজও খুলেনি আজ৷ কলেজ এবং সুকলের পরীক্ষা বাতিল করা হয়েছে৷


গতকাল নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় বিনা অনুমতিতে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিলে উত্তেজনা ছড়িয়ে পরেছিল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রদেশ যুব কংগ্রেস আজ ১২ ঘন্টার ত্রিপুরা বনধ ডেকেছে৷ সদর এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, কংগ্রেসের মিছিল থেকে পুলিশের দিকে মশাল ছুড়ে মারা হয়েছিল৷ তাতে সাব ইন্সপেক্টর আশুতোষ শর্মা আহত হয়েছেন৷ কংগ্রেসের দাবি, বিনা কারণে পুলিশ দলীয় কর্মীদের উপর লাঠিচার্জ করেছে৷ তাতে, ৪ জন আহত হয়েছেন৷


আজ সকাল থেকেই কংগ্রেস কর্মীরা বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন৷ আগরতলা সিটি সেন্টারে পিকেটিং করার সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তাঁরা দুইজন পিকেটারকে উত্তম মাধ্যম দিয়েছেন৷ ব্যবসায়ীদের বক্তব্য চারদিন ধরে কোন ব্যবসা হচ্ছে৷ এরই মধ্যে পিকেটারদের হুমকি সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল৷ এদিকে, আজ সারা ত্রিপুরাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাস্তায় টহল দিচ্ছে৷ তাতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভয়ে কেউ রাস্তায় বেরুচ্ছেন না৷ দোকানপাট, বাজারহাটও খুলছেন না৷


এদিকে, বন্ধের ফলে ধর্মনগর রেলওয়ে স্টেশনে আটকে পড়া কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস ও দেওঘর এক্সপ্রেসের যাত্রীদের খাদ্য সরবরাহ ও অন্যান্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছে ধর্মনগর মহকুমা প্রশাসন৷ ধর্মনগর মহকুমা প্রশাসন থেকে যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করার জন্য ধর্মনগরে কেয়ার অব ফুটপাথ এবং রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাবকে ৩০০ কেজি চাল ও ৯০ কেজি ডাল দেওয়া হয়৷ মহকুমা শাসক সুব্রত দাশ এই সংবাদ জানিয়ে বলেন, কেয়ার অব ফুটপাথ গতকাল যাত্রীদের টিফিন ও দু’বেলা খিচুড়ি এবং আজ এক বেলা খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করে৷ এছাড়া রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লবের পক্ষ থেকে আজ সকালে যাত্রীদের টিফিন খাওয়ানো হয়৷ শিশুদের খাওয়ার জন্য দুধও দেওয়া হয়৷ এই ক্লাব আজ রাতেও সকল যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করবে৷


এছাড়াও ধর্মনগর কলেজ রোডের বিকিরণ, ধর্মনগর রোাটারি ক্লাব, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আজ যাত্রীদের খিচুড়ি খাওয়ানো হয়৷ ধর্মনগরের নয়াপাড়া ক্লাব ও রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাব, রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সন্ধ্যায় যাত্রী ও শিশুদের জন্য পাউরুটি ও দুধের ব্যবস্থা করা হয়৷ তাছাড়া আজ রেলওয়ে স্টেশনে ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রায় ৩০০ যাত্রী ও শিশুর বিনামূল্যে সর্দি, জ্বল, কফ , পেটের অসুখ ইত্যাদির ওষুধ দেওয়া হয়েছে৷ যাত্রীদের সুযোগ প্রদানের লক্ষ্যে ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট সুব্রত দাশ গতকাল ও আজ রেলওয়ে স্টেশনে যান এবং সার্বিক পরিষেবা প্রদানের বিষয়ে খোঁজখবর নেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top