News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শান্তি ফেরাতে মহকুমা স্তরে প্রশাসনের উদ্যোগে হচ্ছে বৈঠক
Image

রাজ্যে শান্তি ফেরাতে মহকুমা স্তরে প্রশাসনের উদ্যোগে হচ্ছে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিভিন্ন মহকুমায় শান্তি বৈঠকের আয়োজন করেছে সংশ্লিষ্ট প্রশাসন৷ বিভিন্ন এলাকায় মাইকিং করে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে৷ কমলপুর-সহ বিভিন্ন মহকুমায় বৃহস্পতিবার শান্তি বৈঠক হয়েছে৷ অম্পিতে আগামীকাল শান্তি বৈঠক করবেন মহকুমাশাসক৷ এদিকে কৈলাসহরে সুকল-কলেজের ছাত্রদের নির্ভয়ে থাকার জন্য কংগ্রেস নেতা বদরুজ্জামান ময়দানে নেমেছেন৷


প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় ত্রিপুরায় বনধকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ বাড়িঘরে ভাংচুর, অগ্ণিসংযোগের ঘটনায় বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ প্রত্যাহৃত হয়েছে৷ কিন্তু, আজ কংগ্রেস ত্রিপুরায় বনধ পালন করছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তেক্ষেপে গতকাল ক্যাব বিরোধী যৌথ মঞ্চ বনধ প্রত্যাহার করেছে৷ তখনই মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরায় শান্তি বৈঠকের নির্দেশ দিয়েছিলেন৷ কমলপুর মহকুমাশাসক জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ জনগণ ভয়ে বাড়ি থেকে বের হতে চাইছেন না৷ তাই সকলকে বোঝানো হচ্ছে, এলাকায় শান্তি বজায় রাখতে হবে৷


এদিকে, আজ তেলিয়ামুড়া মহকুমার রাঙ্খলপাড়ায় মন্ত্রীলাল কাইপেং-এর মৃতদেহ এসে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল৷ গতকাল বনধ চলাকালীন আক্রান্ত হয়েছিলেন তিনি৷ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল৷ আজ রাঙ্খলপাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷ এদিন তাকে দেখতে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ জড়ো হয়েছিলেন৷
অন্যদিকে গতকাল গভীর রাতে গুলিবিদ্ধ যুবকের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ গতরাতে তুইসাবাড়ি এলাকায় আকাশ দেবনাথ গুলিবিদ্ধ হয়েছিলেন৷ তিনি এখন বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন৷


নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে জয়েন্ট মোভমেন্ট কমিটির ডাকা অনির্দিষ্ট কালের বনধের তৃতীয় দিন অর্থাৎ বুধবার উত্তেজনা ছড়িয়ে পড়ে আমবাসা মহকুমার বিভিন্ন জায়গায়৷ যদিও বুধবার রাতে এই অনির্দিষ্ট কালের বনধ প্রত্যাহারের ঘোষণা দেয় জয়েন্ট মোভমেন্ট কমিটি৷ তারপরই আমবাসা মহকুমায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে ময়দানে নামেন খোদ বিধায়ক পরিমল দেববর্মা৷ বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশনে শান্তি বৈঠক করেন বিধায়ক পরিমল দেববর্মা৷

এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে আহ্বান জানান বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা৷এই শান্তি বৈঠকে বিধায়ক পরিমল দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক জে.বি দোয়াতি, মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত সহ অন্যান্যরা৷ বৈঠকে আলোচনা করতে গিয়ে বিধায়ক পরিমল দেববর্মা বলেন একটি গুজবকে কেন্দ্র করে এই অশান্তির সৃষ্টি হয়েছে৷ তাই তিনি সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান৷ পাশাপাশি আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় তার আহ্বানও জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top