News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবা স্থগিতের সময়সীমা ২৪ ঘন্টা বাড়ল
Image

রাজ্যে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবা স্থগিতের সময়সীমা ২৪ ঘন্টা বাড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ রাজ্যে মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আরও ২৪ ঘন্টা স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বনধকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে সংঘর্ষের ঘটনায় গুজব এড়াতে মঙ্গলবার ৪৮ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত করা হয়েছিল৷ আজ, ফের ২৪ ঘন্টা সময়সীমা বাড়ানো হয়েছে৷


মূলত, কোন ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভয়ংকরভাবে গুজব ছড়াচ্ছিল৷ ফেসবুক, হোয়াটসআপে মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়ছিল৷ তাতে, ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল৷ তাই, মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা সরকার৷


গতকাল অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ প্রত্যাহৃত হয়েছে৷ কিন্তু, মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা পুনরায় চালু করার মত পরিস্থিতি হয়নি বলে মনে করছে ত্রিপুরা প্রশাসন৷ কারণ, আজ কংগ্রেসের ডাকা বনধে ধলাই জেলার গন্ডাছড়ায় সংঘর্ষ হয়েছে৷ ওই সংঘর্ষে দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে৷ ফলে, পরিস্থিতি যেকোন সময় ভয়াবহ রূপ নিতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে৷ এই পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা চালু করার ঝঁুকি নিতে চাইছে না ত্রিপুরা সরকার৷


অবশ্য, মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত হওয়ায় নেটিজেনরা ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে৷ এক্ষেত্রে, প্রশাসন অবস্থা বুঝেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷ তার দাবি, ত্রিপুরাবাসীকে নিরাপদে রাখার জন্যই অনাকাঙ্খিত এই পদক্ষেপ নিতে হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top