
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ লাগাতর বনধের জেরে আগামীকালও বাতিল হয়েছে ট্রেন ও পরীক্ষা৷ এমবিবি বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং দ্বাদশের টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে৷ এদিকে, দুরপাল্লার ট্রেন সহ সমস্ত লোকার ট্রেন বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, রেল যোগাযোগ ক্ষেত্রে ত্রিপুরা গোটা ভারতের সাথে বিচিচ্ছন্ন হয়ে গেছে৷ আগামীকাল সন্ধ্যা ৬টার পর বন্ধ সমাপ্ত হলে শুক্রবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷



















