News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী : আনন্দ শর্মা
Image

নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী : আনন্দ শর্মা

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান ও গণতন্ত্রের বিরোধী| এই বিল ভারতের আত্মাকে আঘাত করে| নৈতিকতার পরীক্ষাতেও ব্যর্থ| নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর তীব্র বিরোধিতা করে বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা| বুধবার দুপুর বারোটা নাগাদ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| সিএবি-র বিরোধিতা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংবিধানের উপর হামলা, ভারতীয় প্রজাতন্ত্রের উপর আক্রমণ| এই বিল ভারতের আত্মাকে আঘাত করে| আমাদের সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী| নৈতিকতার পরীক্ষাতেও ব্যর্থ|’ সিএবি-র বিরোধিতা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা আরও বলেছেন, ‘আমাদের ধর্ম অনুযায়ী, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি এবং আমাদের পূর্বপুরুষদের সঙ্গে দেখা করি| সুতরাং যদি সর্দার প্যাটেল মোজীজীর সঙ্গে দেখা করেন তিনি ক্ষুব্ধ হবেন, গান্ধীজী অবশ্যই ক্ষুব্ধ হবেন, প্যাটেলও ভীষণ ক্ষুব্ধ হবেন|

লোকসভার মতোই রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থনের আশ্বাস দিয়েছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)| জেডিইউ সাংসদ আর সি পি সিং জানিয়েছেন, ‘আমরা এই বিলকে সমর্থন করব| বিলটি খুবই স্পষ্ট, এই বিল অনুযায়ী আমাদের প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুরা নাগরিকত্ব পাবেন, তবে ভারতীয় মুসলিম ভাইয়ের নিয়ে যাবতীয় আলোচনা চলছে|’ নাগরিকত্ব সংশোধনী বিলকে প্রত্যাহারের দাবি জানিয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ ডা. কে কেশব রাও বলেছেন, ‘এই বিল প্রত্যাহার করা উচিত|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top