News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তীর্ন মাত্র ১১৯৪জন
Image

টেট উত্তীর্ন মাত্র ১১৯৪জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ এককালীন ছাড় দিয়ে টেট উত্তীর্ন হয়েছেন মাত্র ১১৯৪ জন৷পরীক্ষা দিয়েছিলেন ১,১৬,১২৩ জন৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, এখন টেট উত্তীর্ন ১৯২৬ জন রয়েছেন, তাঁদের পরবর্তী ধাপে অফার ছাড়া হবে৷


আজ টিআরবিটি টেট ওয়ান এবং টেট টু ফলাফল ঘোষণা দিয়েছে৷ এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী বলেন, বিএড ও ডিএলএড এককাকালীন ছাড় দিয়ে গত ২০ অক্টোবর টেট টু এবং ২৬ অক্টোবর টেট ওয়ান পরীক্ষা নেওয়া হয়েছিল৷ টেট ওয়ান ৭৬৪২৭টি আবেদন জামা পড়েছিল৷ তাতে ৬৫৭২০ জন পরীক্ষা দিয়েছেন৷ কিন্তু উত্তীর্ন হয়েছেন মাত্র ৪২৮ জন৷ তিনি বলেন, টেট ওয়ান উত্তীর্ণদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকুরী পাবেন৷


এদিন তিনি আরো বলেন, টেট টু ৫৮৩৪১ আবেদন জানিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ৫০৪০৩ জন পরীক্ষা দিয়েছেন৷ কিন্তু, ৭৬৬ জন উত্তীর্ন হয়েছেন৷ তিনি জানান, টেট টু উত্তীর্ণদের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকুরী পাবেন৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি এসটিজিটি ৪৫০ জন এবং এসটিপিজিটি ১০ জনের অফার ছাড়া হয়েছে৷ তাছাড়া, টেট ওয়ান এবং টেট টু উত্তীর্ন ৪১১ জনের অফার শীগ্রই ছাড়বে শিক্ষা দপ্তর৷ তাতে ইউজিটি ১৪২ জন এবং জিটি ২৬৯ জন রয়েছেন, বলেন তিনি৷ এদিকে, বর্তমানে টেট উত্তীর্ন ১৯২৬ জন রয়েছেন৷ তাদের মধ্যে বিএড ও ডিএলএড এককাকালীন ছাড় পেয়ে যারা টেট উত্তীর্নদের মেয়াদ থাকবে ২১ মার্চ ২০২১ পর্যন্ত৷ বাকিদের ৭ বছরের মেয়াদ থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top