News Flash

  • Home
  • Uncategorized
  • অফিসারদের আরও দায়িত্বশীল হতে বললেন উপমুখ্যমন্ত্রী
Image

অফিসারদের আরও দায়িত্বশীল হতে বললেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর ঃ রাজধানীর মুক্তধারা মঞ্চে রবিবার অল ত্রিপুরা সিডিয়ল কাস্ট অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ সম্মেলন থেকে সোসাইটির ৯ সদস্যক নতুন কমিটি গঠন করা হয়৷


অল ত্রিপুরা সিডিয়ল কাস্ট অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্মেলনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, যেখানে সামাজিক ন্যায় নেই, সেখানে স্বাধীনতা সম্ভব নয়৷ অধিকারের সঙ্গে দায়িত্ববোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও উল্লেখ্য করেন তিনি৷ ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ড . বি আর আম্বেদকর সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই সংরক্ষণ ব্যবস্থার উল্লেখ করেছেন বলেও অভিমত ব্যক্ত করেছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ সামজের কোন একটি অংশকে বাদ দিয়ে দেশ বা জাতির সার্বিক উন্নয়ন বা কল্যাণ কোন দিনই সম্ভব হবে না৷ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়েই স্বাধীনতায় স্বার্থকতা পরখ করেছেন সংবিধান প্রণেতা বাবা সাহেব ড. বি আর আম্বেদকর৷


উপমুখ্যমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া এস সি, এসটি অংশের জনগণকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসার জন্য শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থা থাকলেই চলবে না৷ এর সঠিক বাস্তবায়ণ প্রয়োজন৷ এস সি, এস টিদের জন্য যে বিশেষ অধিকার সংবিধানে বর্ণিত হয়েছে যেগুলিকে বাস্তবায়ণের দায়িত্ব সরকারী অফিসারদের৷ এজন্য অফিসারদের আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী৷ দেশ গঠনে অফিসারদের বলিষ্ট ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি৷ সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই তা বাস্তবায়িত করা সম্ভব৷ অফিসারদের প্রশংসা করে উপমুখ্যমন্ত্রী বলেন, তারা সমাজ কল্যাণে কাজ করে বলেছেন বলেই সমাজে স্থিতিশীলতা বজায় রয়েছে৷


রাজ্য সরকার সকলের উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সকলের বিশ্বাস অর্জনই সরকারের মূল্য লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন৷ এসসি, এসটি অংশের জনগণকে যে সব অধিকার দেওয়া হয়েছে তা দয়া দাক্ষিণ্য নয়, এটি তাদের অধিকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ, সবকা বিকাশের যে শ্লোগান তুলেছেন তাকে স্বার্থক রূপ দিতে অফিসারদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েনে উপমুখ্যমন্ত্রী৷ সম্মেলন থেকে নয় সদস্যক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি তপন কুমার দাস, সহ সভাপতি অনন্ত দাস, সম্পাদক বিশ্বজিৎ দাস এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গৌরাশীষ দাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top