News Flash

  • Home
  • Uncategorized
  • ছবিমুড়া : পর্যটন নিগমের উদ্যোগে বিশেষে প্যাকেজ ট্যুর
Image

ছবিমুড়া : পর্যটন নিগমের উদ্যোগে বিশেষে প্যাকেজ ট্যুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট কপোরেশন লিমিটেডের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে ছবিমুড়া ভ্রমণ৷ সপ্তাহের প্রতি শনি ও রবিবার ভ্রমণে নিয়ে যাওয়া হবে৷ এজন্য প্রত্যেককে দিতে হবে ৩৮০ টাকা করে৷ সকাল ৮টায় আগরতলা শ্বেত মহল থেকে এসি বাসে করে যাত্রা শুরু হবে৷ সন্ধ্যা ৬টার আগরতলায় ফিরে আসবে৷

ভ্রমণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ছবিমুড়া পর্যটন কেন্দ্রকে আরও আধুনিকীকরণের উএদ্যাগ নেওয়া হচ্ছে বলে জানান পর্যটন মন্ত্রী৷ পরবর্তীকালে সপ্তাহের প্রতিদিন ভ্রমণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি৷ সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগীরাও ভ্রমণে নিয়ে যেতে পারবেন৷ পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন ক্ষেত্রকে উন্নত করে পর্যটকদের আকৃষ্ট করতে পারলে রাজ্যের আয় ক্ষমতা বাড়বে৷

টুরিস্টদের যাতায়াতের জন্য বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করার উপরও তিনি গুরুত্বারোপ করেছেন৷ পর্যটন মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগীরা পর্যটকদের জন্য বিলাস বহুল গাড়ি কিনতে চাইলে রাজ্য সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা করে দেবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top