News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের বেড়ে দাঁড়াল ৪৩, শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের বেড়ে দাঁড়াল ৪৩, শোকবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লির রানি ঝাঁসি রোডের সবজি মাণ্ডির একটি বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে এদিন সকালেই টুইট করে শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও।

রবিবার ভোরবেলায় দিল্লির রানি ঝাঁসি রোডের সবজি মাণ্ডির একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক অনুমান, ওই বিল্ডিংয়ের একটি তলে ব্যাগ কারখানা থেকেই আগুন লাগে। সেখানেই শুয়ে ছিলেন বহু শ্রমিক। ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধেই মৃত্যু হয়েছে অনেকের। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুও হয়। গত দু’দশকে দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা। এ ঘটনায় টুইটে শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী জানান, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

বিপর্যয় মোকাবিলায় সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইট করে দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানান, উদ্ধারকারীরা তাঁদের সেরাটা দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। সকাল সাতটা নাগাদ দমকল আধিকারিক সুনীল চৌধুরি জানান, আগুন নেভানোর কাজ চলছে। দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। দিল্লির দমকলের প্রধান অতুল গর্গ জানান, এখন পর্যন্ত ৫০ জন উদ্ধার করা গিয়েছে। অত্যাধিক ধোঁয়ায় শ্বাসকষ্টেই অনেকের মৃত্যু হয়েছে। লোক নায়ক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট কিশোর কুমার জানিয়েছেন, ঘটনাস্থলে চিকিৎসকের একটি দল পাঠানো হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top