News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও-এর প্রতিবাদ বিধানসভা চত্বরে অখিলেশের ধরনা
Image

উন্নাও-এর প্রতিবাদ বিধানসভা চত্বরে অখিলেশের ধরনা

লখনউ, ৭ ডিসেম্বর (হি.স.) : উন্নাও ধর্ষিতাকে পুড়িয়ে মারার প্রতিবাদে লখনউয়ের বিধানসভা চত্বরে ধরনায়  বসলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর সঙ্গে এই বিক্ষোভে যোগ দিয়েছেন দলের রাজ্য সভাপতি নরেশ উত্তম এবং প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র চৌধুরী। ধরনায় বসার আগে নিহতের আত্মার শান্তি কামনা করে দুই মিনিট নীরবতাও পালন  করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

পাশাপাশি স্বরাষ্ট্রসচি এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের পদত্যাগের দাবি তুলেছেন তিনি।
শনিবার উন্নাও কান্ডকে কালো দিবস হিসেবে আখ্যা দিয়ে ধরনায় বসার আগে অখিলেশ যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি পদত্যাগ করেননি। রবিবার উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় করা হবে শোকসভা। বিজেপি শাসনে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। অপরাধীদের গুলি করলে মারলেই সমস্যার সমাধান হবে না।  

শনিবার উন্নাওতে গিয়ে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উল্লেখ করা যেতে পারে শুক্রবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান উন্নাও কান্ডের নিগৃহীতা। চিকিৎসকেরা জানিয়েছেন যে তাঁর ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top