News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁয়াজ ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, খাদ্য অধিকর্তাকে ডেপুটেশন মহিলা কংগ্রেসের
Image

পেঁয়াজ ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, খাদ্য অধিকর্তাকে ডেপুটেশন মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ পেঁয়াজের চড়া দাম, রান্নার গ্যাসেও ক্রমাগত মূল্যবৃদ্ধিতে পথে নামল প্রদেশ মহিলা কংগ্রেস৷ বৃহস্পতিবার তাঁরা খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে৷ প্রদেশ মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী দেবযানী লস্করের কথায়, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার৷ তাই, অবিলম্বে ত্রিপুরা সরকারের পদত্যাগ করা উচিত৷


সারা দেশের সাথে রাজ্যেও পেঁয়াজ ও রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে৷ পেঁয়াজ বর্তমানে সবর্োচ্চ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ সারা ত্রিপুরাতেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে৷ রাজ্য সরকার বাজারগুলিতে নজরদারি চালিয়েছে৷ তবে ফড়েদের দাপটে সাধারণ মানুষের কাছে চড়া দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ এদিকে, সারা দেশেই রান্নার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি হচ্ছে৷ ফলে, রাজ্যেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷


আজ আগরতলায়, প্রদেশ মহিলা জেলা কংগ্রেস পেঁয়াজ ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা জেলা কংগ্রেস সভানেত্রী দেবযানী লস্কর বলেন, টানা চার মাস ধরে রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ এখন পেঁয়াজের দামও সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির গুতোয় এখন হেঁসেল সামলানো দায় হয়েছে৷ তাই, আজ খাদ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, খোলা বাজারে পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে৷ তাঁর অভিযোগ, বাজারে সংকটের পরিস্থিতি তৈরি করে ব্যবসায়ীরা জনগণের পকেট কাটছে৷


এদিন তিনি বলেন, রাজ্য সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ৷ তাই, অবিলম্বে ওই সরকারের পদত্যাগ করা উচিত৷ তাঁর হুঁশিয়ারি, মূল্যবৃদ্ধিতে শীগ্রই লাগাম পড়ানো না হলে সারা রাজ্যে মহিলাদের প্রতিবাদ আছড়ে পরবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top