News Flash

  • Home
  • Uncategorized
  • সতর্ক করা সত্ত্বেও শোনেনি অভিযুক্তরা, তখনই গুলি করা হয় : সিপি ভি সি সজ্জানার
Image

সতর্ক করা সত্ত্বেও শোনেনি অভিযুক্তরা, তখনই গুলি করা হয় : সিপি ভি সি সজ্জানার

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে গোটা দেশে| অনেকেই সাবাশি দিয়েছেন হায়দরাবাদ পুলিশকে, কেউ বলেছেন অন্যায়| কিন্তু, শুক্রবার ভোররাত তিনটে থেকে সকাল ছ’টা পর্যন্ত আসলে কী হয়েছিল, তা জানালেন সাইবারাবাদের সিপি ভি সি সজ্জানার| শুক্রবার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার (সিপি) ভি সি সজ্জানার জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে নেওয়ার পর গত ৪ ও ৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিযুক্তদের| শুক্রবার ভোররাতে তদন্তের স্বার্থে ক্রাইম-স্পটে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের| ১০ জন পুলিশ কর্মী অভিযুক্তদের ক্রাইম স্পটে নিয়ে এসেছিলেন|’ সিপি জানিয়েছেন, ‘পুননির্মাণের সময় লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্তরা, পুলিশের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে| পুলিশ কর্মীরা সতর্ক করে অভিযুক্তদের আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তারা কোনও কথাই শোনেনি| এরপরই আমরা গুলি চালাই এবং এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যু হয়| এনকাউন্টারে দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|’

সাইবারাবাদের সিপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে| মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে| পিএমই-র জন্য মৃতদেহগুলি স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে| এনকাউন্টার প্রসঙ্গে সি পি জানিয়েছেন, ‘আমি শুধু বলতে পারি আইন নিজের দায়িত্ব পালন করেছে|’ শুধুমাত্র তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ ও খুন নয়, কর্ণাটকে বেশ কয়েকটি মামলাতেও তারা অভিযুক্ত| সিপি জানিয়েছেন, ‘আমাদের সন্দেহ কর্ণাটকে অন্যান্য মামলাতেও জড়িত রয়েছে অভিযুক্তরা, তদন্ত চলছে|’ তেলেঙ্গানা এনকাউন্টারের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন| এ প্রসঙ্গে সি পি জানিয়েছেন, ‘রাজ্য সরকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমরা জবাব দিতে প্রস্তুত|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top