News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ৫০ হাজার মেট্রিক টন ধান কিনবে এফসিআই
Image

রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ৫০ হাজার মেট্রিক টন ধান কিনবে এফসিআই

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.)৷৷ আগামী মরশুমে ত্রিপুরার কৃষকদের কাছ থেকে ৫০,০০০ মেট্রিকটন ধান কিনবে এফসিআই৷ শুধু তাই নয়, বাড়বে সহায়ক মূল্যও৷ কেন্দ্রীয় খাদ্য ও জনসংবরণ মন্ত্রী রাম বিলাস পাসওয়ান এই আশ্বাস দিয়েছেন৷ আজ নয়াদিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় খাদ্য ও জন সংবরণ মন্ত্রী শ্রী রাম ভিলাস পাশওয়ানের সঙ্গে দেখা করেছেন৷ তাঁদের মধ্যে বৈঠকে ত্রিপুরার কৃষকদের স্বার্থে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ মুখ্যমন্ত্রীর আবেদনে কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাশওয়ান আশ্বাস দিয়েছেন, আগামী মরশুমে ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরাসরি ৫০,০০০ মেট্রিকটন ধান ক্রয় করবে এফসিআই৷ ন্যুনতম সহায়ক মূল্য ১৮.১৫ টাকা কেজি দরে এই ধান ক্রয় করা হবে৷ যা গত মরশুমে ছিল ১৭.৫০ টাকা৷ তাতে, ত্রিপুরার কৃষকরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে৷


এদিন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন এফসিআই’’র আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ সরাসরি ৫০ হাজার মেট্রিকটন ধান ত্রিপুরার কৃষকদের কাছ থেকে ক্রয় করার জন্য মুখ্যমন্ত্রীর সামনেই শ্রীপাশওয়ান এফসিআই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ ধান ক্রয়ের পাশাপাশি এই কাজে নিযুক্ত শ্রমিকদের খরচও এফসিআই বহন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷


এতদিন কৃষকদের কাছ থেকে ত্রিপুরা সরকারকে ধান ক্রয় করতে হতো৷ সেই টাকা এফসিআই’’র কাছ থেকে ত্রিপুরা সরকারকে পেতে সময় লাগতো ৬ থেকে ৭ মাস৷ যার ফলে রাজ্যের উন্নয়নের একটা বড় পরিমাণ টাকা এই সময়ের জন্য আটকে থাকতো৷ তাই নতুন এই সিদ্ধান্তের ফলে কৃষকদের পাশাপাশি উপকৃত হবে ত্রিপুরাও৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রথমবারের মতো ২০১৮-১৯ অর্থবছর থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু করা হয়েছিল৷ প্রথম বার ১০ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ গত মরশুমে ১৬,৮৭০ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল৷ আগামী মরশুমে সেই লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিকটন ধার্য করা হয়েছে৷ এর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি গোটা রাজ্যের অর্থনীতি দারুণভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top