News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, গ্রেপ্তার বহু
Image

যুব কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, গ্রেপ্তার বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ মিছিলের অনুমতি দেয়নি পুলিশ৷ তাই, রাজধানী আগরতলায় বলপূর্বক মিছিল করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং শেষে গ্রেফতার হন প্রদেশ যুব কংগ্রেস কর্মীরা৷ এ-বিষয়ে প্রদেশ যুব কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি পূজন বিশ্বাসের হুমকি, বলপ্রয়োগ করে যুবদের কণ্ঠরোধ করা যাবে না৷ প্রতিবাদ সারা রাজ্যে আছড়ে পড়বে৷ মঙ্গলবার যুব কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে আগরতলার বাণিজ্য এলাকায় তীব্র যানজট এবং আতঙ্ক দেখা দিয়েছিল৷
পূর্ব সূচি অনুযায়ী আজ প্রদেশ যুব কংগ্রেস মহাত্মা গান্ধীর ১৫০ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গান্ধী সন্দেশ যাত্রার আয়োজন করেছিল৷ সে মোতাবেক মিছিলের জন্য গতকাল পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল, দাবি করেন প্রদেশ যুব অন্তর্বর্তীকালীন সভাপতি পূজন বিশ্বাস৷ তাঁর অভিযোগ, আজ হঠাৎ মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগে পুলিশ গতকালের দেওয়া অনুমতি বাতিল করে দেয়৷ পুলিশ নাকি জানিয়ে দেয়, আগরতলা শহরে মিছিল করা যাবে না৷


তাঁর বক্তব্য, আজ সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের অনুমতি নিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস৷ কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে শেষ মুহূর্তে পুলিশ মিছিলের অনুমতি বাতিল করে দেয়৷ তবু আমরা মিছিলের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম৷ তাই যুব কর্মীদের নিয়ে পোস্টফিস চৌমুহনিস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাত্রা শুরু করি, বলেন তিনি৷


এদিকে, মিছিলটি শুরু হতেই পুলিশ রাস্তায় নেমে পড়ে৷ তাঁদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানায় পুলিশ৷ তখন প্রদেশ যুব কর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়৷ প্রতিবাদে তারা মন্ত্রীবাড়ি রোডে রাস্তায় বসে পড়েন৷ যুব কংগ্রেসের বিক্ষোভের জেরে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ বাণিজ্যিক এলাকা হাওয়ায় ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তাও পুলিশের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়৷ তাই প্রথমে প্রচুর পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়৷ এরই সাথে, সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিধি নিষেধ আরোপ করে পুলিশ৷


পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুলিশ যুব কর্মীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানায়৷ কিন্তু তাঁরা আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে অনড় থাকেন৷ উপায় না পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে৷ প্রায় দুই শতাধিক যুব কংগ্রেস কর্মী এদিন গ্রেফতার বরণ করেন৷ তাঁদের এডি নগর পুলিশ লাইনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷


এদিনের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রদেশ যুব অন্তর্বতীকালীন সভাপতি পূজন বিশ্বাস একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, বিরোধীদের ভয় পেয়েছে শাসকদল৷ তাই, বিরোধী যুবদের রাস্তায় নামতে বাধা দিচ্ছে৷ তাঁর হঁশিয়ারি, এ-ভাবে দমিয়ে রাখা যাবে না৷ প্রতিবাদের ঝড় সারা ত্রিপুরায় আছড়ে পড়বে একদিন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top