News Flash

  • Home
  • Uncategorized
  • পিত্রায় যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পিত্রায় যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ নভেম্বর৷৷ গোমতীর জলে মালবাহী ম্যাক্সি গাড়ি পড়ে গুরুতর আহত তিন জন৷ এর মধ্যে সংকটজনক একজন৷ ঘটনা, রবিবার বেলা আনুমানিক একটায় উদয়পুর পিত্রা পুলিশ ফাঁড়ির অন্তর্গত ফোটামাটি এলাকায়৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বেলা আনুমানিক একটায় উদয়পুর থেকে ফোটামাটি হয়ে মহারানীর দিকে একটি ম্যাক্সি ট্রাক প্লাস্টিকের বিভিন্ন জিনিষ নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ফোটামাটি দক্ষিণ পাড়স্থিত সরকার বাড়ির সামনে হঠাৎই ইটের সলিং রাস্তা থেকে দুর্ঘটাগ্রস্ত হয়ে গোমতীর জলে পড়ে যায়৷ প্রত্যক্ষ্যদর্শীরা তা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে গোমতীর জল থেকে গাড়ির মধ্যে থাকা তিনজনকে জল থেকে উদ্ধার করে স্থানীয় গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷

এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এই এলাকা দিয়ে সবসময়ই গাড়ি চলাচল করে তবে এই প্রথম এতবড় দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী কার্তিক দেবনাথ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top