News Flash

  • Home
  • Uncategorized
  • সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, উত্তর প্রদেশে দগ্ধ হয়ে মৃত্যু ৫ জনের
Image

সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, উত্তর প্রদেশে দগ্ধ হয়ে মৃত্যু ৫ জনের

এটাহ (উত্তর প্রদেশ), ২৩ নভেম্বর (হি.স.): ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল যাত্রীবোঝাই গাড়িতে| উত্তর প্রদেশের এটাহ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন| এছাড়াও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে ১৫ বছর বয়সি একটি কিশোরী| শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এটাহ জেলায়, এটাহ-আলিগঞ্জ সড়কের উপর নিধাউলি কালান ব্লকের অন্তর্গত হিম্মতপুর ইট-ভাট্টার কাছে|

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরে এটাহ থেকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক| ভোর ৪.৩০ মিনিট নাগাদ হিম্মতপুর ইটভাটার কাছে একটি সুইফট ডিজায়র গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে গাড়িটিতে আগুন ধরে যায়| দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| কোনওক্রমে গাড়ির একটি দরজা খুলে যায়| গাড়ির বাইরে বেড়িয়ে আসেন ১৫ বছর বয়সি বর্ষা| কিন্তু, দু’জন পুরুষ, একজন মহিলা এবং দু’টি শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল-সুনীল কুমার ওরফে সন্তোষ কাঠেরিয়া (৩৬), তাঁর স্ত্রী বিমলা (৩৫), ছেলে লবকুশ (১০), দু’জন আত্মীয় বাবলু (৪০) এবং চন্দ্র শেখর (১২)| ১৫ বছর বয়সি বর্ষাকে আগ্রার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| সিনিয়র পুলিশ সুপার সুনীল কুমার সিং জানিয়েছেন, দু’জন আত্মীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সুনীল কুমার| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top