News Flash

  • Home
  • Uncategorized
  • সারা দেশে এনআরসি ঘোষণায় রাজ্যের জনজাতিরা খুশি, আপত্তি সিপিএমের, সুর চড়াল কংগ্রেস
Image

সারা দেশে এনআরসি ঘোষণায় রাজ্যের জনজাতিরা খুশি, আপত্তি সিপিএমের, সুর চড়াল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সারা দেশে এনআরসি চালুর ঘোষণাকে সাধুবাদ দিয়েছে রাজ্যের জনজাতিভিত্তিক দুই আঞ্চলিক দল আইপিএফটি এবং আইএনপিটি৷ তবে, সিপিএম এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে৷ একই পথে হেঁটেছে প্রদেশ কংগ্রেসও৷ ফলে, এনআরসি নিয়ে শাসক বিরোধী উভয় শিবিরেই তীব্র মতানৈক্য রয়েছে৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এনআরসি নিয়ে ঘোষণাকে ঘিরে ত্রিপুরায় শাসক জোট জনজাতিভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি সাধুবাদ দিয়েছে৷ দলের সভাপতি তাতে ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মার সাফ কথা, জনজাতি এবং উত্তর-পূর্বাঞ্চলের স্থায়ী বাসিন্দারা ক্ষতিগ্রস্থ না হলে এনআরসি-তে আপত্তি নেই৷ তাঁর বক্তব্য, আইনিভাবে যাঁরা এনআরসি-তে যুক্ত হওয়ার যোগ্য তাঁরা থাকবেন৷ অন্যরা বেরিয়ে যাবেন৷ তাতে, আপত্তি থাকার কোন কারণ নেই৷


প্রায় একই সুরে বলেন ত্রিপুরায় জনজাতিভিত্তিক আঞ্চলিক বিরোধী দল আইএনপিটি৷ দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, ভারতীয় সংবিধানকে যাঁরা মান্যতা দেবেন তাঁরা এনআরসি-কে অস্বীকার করতে পারবেন না৷ তাঁর দাবি, ত্রিপুরায় দীর্ঘ সময় ধরে এনআরসি চালু করার জন্য আন্দোলন করছে আইএনপিটি৷ তাই, দলের তরফে ত্রিপুরায় এনআরসি দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে৷ তাঁর কথায়, প্রকৃত ভারতীয় যাঁরা এনআরসি-তে যুক্ত হবেন৷ অন্যদের নাম ভারতীয় তালিকা থেকে বাদ হবেন৷ তাঁর সাফ কথা, এনআরসি-কে স্বাগত জানাই৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই সারা দেশে এনআরসি চালু করুক কেন্দ্রীয় সরকার৷


তবে, সারা দেশে এনারসি-র বিরোধিতা করেছে সিপিএম৷ সিপিএম পলিটব্যুরো আজ বিবৃতিতে অসমের উদহারণ দিয়ে বলেছে, এনআরসি-র জন্য অসমে বহু নাগরিক হয়রানির শিকার হয়েছেন৷ অথচ, অসমে পুনরায় এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ সিপিএমের দাবি, আধার এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও এনআরসি-র প্রয়োজনীয়তা নেই৷ তাতে, অসমের মতই অযথা প্রচুর অর্থ ব্যয় হবে৷ সাথে সিপিএম যোগ করেছে, সারা দেশে এনআরসি হলে অসমের মতই গোটা দেশবাসী হয়রানির শিকার হবেন৷


এদিকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কনভেনার পীযুষ কান্তি বিশ্বাস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অসমে এনআরসি চালু হয়েছিল৷ বিজেপি ধর্মের ভিত্তিতে নাগরিকদের চিহ্ণিত করতে চেয়েছিল৷ উল্টে বুমেরাং হয়ে গেছে৷ কারণ, অসমে হিন্দুদের উপরেই আঘাত এসেছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, অসমে এনআরসি-র জন্য লক্ষ লক্ষ মানুষ হয়রানির শিকার হয়েছেন৷ অনেকের মৃত্যুও হয়েছে৷ এর জবাব দিক বিজেপি, তারপর নতুন করে এনআরসি নিয়ে ভাবা উচিত কেন্দ্রের, কটাক্ষ করে বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top