News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল হিমাচল, তাপমাত্রা হিমাঙ্কের নীচে
Image

প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল হিমাচল, তাপমাত্রা হিমাঙ্কের নীচে

শিমলা, ২২ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে এখনও জাঁকিয়ে শীতের আমেজ না থাকলেও, শীতের দাপট বহাল রয়েছে হিমাচল প্রদেশে| নিরবচ্ছিন্ন বরফে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশ| হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন তুষারপাত অব্যাহত| শৈত্যপ্রবাহের কারণে শিমলা, মানালি, লাহুল এবং স্পিতি, কিন্নৌর-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত| একনাগাড়ে তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে|

শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চল| শুক্রবার সকালে হিমাচল প্রদেশের কেলঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস, কল্পায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪, কুফরীতে ৬.২, মানালিতে ৭.২, ডালহৌসিতে ৭.৯, ধর্মশালায় ৮.২, শিমলায় ১০.০, সুন্দরনগরে ১০.১, পালমপুরে ১১.০, হামিরপুর ও চম্বায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস| হিমাচল প্রদেশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে মনমোহন সিং জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা হিমাচল প্রদেশের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে|  ২৫ এবং ২৬ নভেম্বরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top