News Flash

  • Home
  • Uncategorized
  • নগদ ১৫ লক্ষ টাকাসহ যুবক ধৃত সীমান্ত গ্রাম শ্রীমন্তপুরে
Image

নগদ ১৫ লক্ষ টাকাসহ যুবক ধৃত সীমান্ত গ্রাম শ্রীমন্তপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নগদ ১৫ লক্ষ টাকা সহ এক যুবককে আটক করেছে বিএসএফ৷ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অধীন ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শ্রীমন্তপুর গ্রামে বিএসএফ এবং কাস্টমস-র যৌথ অভিযানে তাকে জালে তোলা সম্ভব হয়েছে৷ এদিকে, একই দিনে ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করেছে৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুন ভর্মা জানিয়েছেন, গোয়েন্দা মারফত খবর পাওয়া গিয়েছিল শ্রীমন্তপুর গ্রামের সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার হবে৷ তাতে, প্রচুর টাকার লেনদেনও হবে৷ ওই খবরের ভিত্তিতে কাস্টমস এবং শ্রীমন্তপুর বিওপি-র জওয়ানরা যৌথ অভিযানে নামেন৷


তিনি জানান, শ্রীমন্তপুর সীমান্তে এক যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু, ওই যুবক পিঠে কালো ব্যাগ ঝুলিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তবে, বিএসএফ জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হন৷ তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার করেছে বিএসএফ৷


অরুন ভর্মা জানিয়েছেন, ওই যুবককে জিজ্ঞাসাবাদে নিজেকে সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কালাপানিয়া গ্রামের বাসিন্দা আলী হুসেন(২০) নামে পরিচয় দিয়েছে৷ সাথে ওই যুবক আরো জানিয়েছে, তার গ্রামেরই মনির হুসেন তাকে ওই টাকা দিয়ে রবীন্দ্র নগরের এক ব্যক্তির কাছে পৌছে দিতে বলেছে৷ অরুন ভর্মা জানিয়েছেন, ধৃত যুবককে টাকা সহ কাস্টমস-র হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, একই এলাকায় সীমান্তে টহল দেওয়ার সময় ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করেছে বলে জানিয়েছেন অরুন ভর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top