News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নাইজেরিয়ান যুবক আটক, বহু আপত্তিকর নথি জব্দ
Image

ফের নাইজেরিয়ান যুবক আটক, বহু আপত্তিকর নথি জব্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ অবৈধ অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান যুবককে আটক করেছে বিএসএফ৷ বাংলাদেশ থেকে ত্রিপুরার সাবরুম সীমান্ত বিওপি দিয়ে এপাড়ে আসতে গিয়ে বিএসএফ রাইমন্ড নিউমাই দামিকে আটক করেছে৷ তাকে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ তার কাছ থেকে প্রচুর সামগ্রী উদ্ধার হয়েছে৷


সাবরুম থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই নাইজেরিয়ান যুবক বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য সাব্রুম সীমান্ত দিয়ে এপাড়ে ঢুকার সময় বিএসএফ-র নজরে আসে৷ সীমান্ত কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে তল্লাশি চালিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই নাইজেরিয়ান যুবকের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, একটি ঘড়ি, নাইজেরিয়ান পাসপোর্ট, নগদ ১২০০ নাইজেরিয়ান মুদ্রা, সন্দেহজনক কালো পাউডার, কিছু সাদা-কালো পেস্ট সহ প্রচুর আপত্তিকর নথি উদ্ধার হয়েছে৷


থানার ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিএসএফ তাকে আটক পুলিশের হাতে তুলে দিয়েছে৷ তিনি জানান, তার কাগজপত্র পরীক্ষা করে প্রমাণিত হয়েছে ভারতে প্রবেশের ভিসা তার কাছে ছিল না৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top