News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন সরয়ু রায়
Image

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন সরয়ু রায়

রাঁচি, ১৭ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন রাজ্যের মন্ত্রী সরয়ু রায়। রবিবার নিজের ইস্তফাপত্র বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে জামশেদপুর পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হবেন বলে এদিন ঘোষণাও করেছেন তিনি। জামশেদপুর পূর্বের পাশাপাশি জামশেদ পশ্চিম কেন্দ্র থেকেও নির্বাচন লড়বেন বলে জানিয়েছেন তিনি। নিজের অনুগামীদের সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তিনি নিয়েছে তা স্পষ্ট করে দেন সরয়ু রায়। 


উল্লেখ করা যেতে পারে জামশেদপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুইবারের বিধায়ক সরয়ু রায়কে এবার প্রার্থী করেনি বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে চতুর্থ  তালিকা বিজেপি প্রকাশ করেছে। কিন্তু তাতে নিজের নাম না থাকায় দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপি ছাড়েন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির টিকিটের প্রয়োজন নেই। তাই দলকে চিন্তা মুক্ত করে দিলাম।

Releated Posts

ধর্মনগরের উন্নয়ন নিয়ে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সময়সীমা প্রকাশের দাবি কংগ্রেসের

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর: ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিধায়ক জহর চক্রবর্তীর সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনের পর এবার পাল্টা সাংবাদিক সম্মেলন করল…

ByByReshmi Debnath Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top