News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেরজলা ও রাধানগরে মোটর শ্রমিকদের বিবাদ, যান চলাচল ব্যহত, দুর্ভোগ
Image

নাগেরজলা ও রাধানগরে মোটর শ্রমিকদের বিবাদ, যান চলাচল ব্যহত, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷৷ দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শনিবার বেশকিছুটা সময় রাজধানীর নাগেরজলা স্ট্যান্ডে যান চলাচল বন্ধ থাকে৷ পাশাপাশি চাপা উত্তেজনা ছড়ায়৷


ঘটনার বিবরণে জানা যায় রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় মজদুর সংঘ নাগেরজলা স্ট্যান্ড পরিচালনার দায়িত্ব নেয়৷ তারপর থেকে সবকিছু ঠিক ঠাক চলছিল৷ কিন্তু বেশকিছু দিন ধরে একাংশ স্বার্থান্বেষী শ্রমিক সংঘবদ্ধ হয়ে নাগেরজলা স্ট্যান্ডে অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এরই মধ্যে শনিবার স্বঘোষিত স্বার্থান্বেষী শ্রমিক নেতৃত্বদের মদতে একদল দুষৃকতি নাগেরজলা স্ট্যান্ডে গিয়ে ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ে হামলা চালায়৷ মারধার করা হয় ভারতীয় মজদুর সংঘ সমর্থিত শ্রমিকদের৷ শুধু তাই নয় ভারতীয় মজদুর সংঘের অফিস ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷


এই খবর পেয়ে ভারতীয় মজদুর সংঘ সমর্থিত শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে যায়৷ এরই মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিস বাহিনী৷ পুলিস সময়মতো ঘটনাস্থলে ছুটে আসার ফলে বড় ধরনের কোন অঘটন ঘটেনি৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিস সুপারও ঘটনাস্থলে ছুটে যান৷ পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয়৷ জেলার অতিরিক্ত পুলিস সুপার জানান দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল৷ তাদের সাথে আলোচনা করে ঝামেলা শেষ করে দেওয়া হয়েছিল৷ কিছু সময়ের জন্য যান চলাচল বদ্ধ থাকলেও পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয়৷


এদিকে, যাত্রী তোলাকে কেন্দ্র করে রাজধানীর রাধানগর স্ট্যান্ডে টমটম চালক ও অটো চালকের মধ্যে ধুন্ধুমার কাণ্ড৷ ঘটনার বিবরণে জানা যায় চন্দ্রপুর গামী তিন জন যাত্রীকে নিয়ে মূল ঝামেলার সূত্রপাত৷ এক অটো চালক তিন যাত্রীকে চন্দ্রপুর পৌঁছে দেওয়ার জন্য ৮০ টাকা ভাড়া চায়৷ কিন্তু যাত্রীরা মাথাপিছু ১৫ টাকা করে ভাড়া দিতে রাজি হয়৷ কিন্তু অটো চালক মানতে নারাজ৷ তখন এক টমটম চালক যাত্রীদের বলে টমটমে উঠার জন্য৷ ভাড়া মাথাপিছু ১৫ টাকা করে দিলে চলবে৷ এতেই ক্ষেপে লাল অটো চালক৷ আচমকা অটো চালক হামলে পরে টমটম চালকের উপর৷


নিজেকে বাঁচাতে টমটম চালকও পাল্টা আক্রমণ চালায়৷ এতে অটো চালকের কপালে আঘাত লাগে৷ তখন ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য অটো চালকরা বেধড়ক ভাবে মারধর করে টমটম চালককে৷ ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানা ও পশ্চিম আগরতলা থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়৷ পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাধানগর স্ট্যান্ডে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top