News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নারী নির্যাতন কমেছে বেড়েছে সাজার হার : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে নারী নির্যাতন কমেছে বেড়েছে সাজার হার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ শুক্রবার রবীন্দ্র শথবার্ষিকী ভবন সংলগ্ণ এলাকায় বিজেপি মহিলা মোর্চার এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমাজ গঠনে মাতৃশক্তির ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন৷ সমাবেশে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন৷ রবীন্দ্রভবন প্রাঙ্গন সংলগ্ণ এলাকায় বিজেপি মহিলা মোর্চা আয়োজিত সমাবেশে প্রধান মহিলা মোর্চা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মাতৃজাতিকে অধিকার সম্পর্কে আরও জাগ্রত করতে হবে৷ দ্রব্যমূল্যের বিষয়েও তিনি এদিন সোচ্চার হন৷


তিনি অতি মুনাফালোভী একাংশ ব্যবসয়ীদের হুঁশিয়ারী বলেন, কালোবাজারী কিংবা জিনিষপত্রের দাম ন্যয্য মূল্যের চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে৷ তিনি বলেন, বর্তমান সরকার একটা নতুন দিশা নিয়ে কাজ করছে৷ সবচেয়ে বড় কাজ হচ্ছে গুণগত শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন৷ গুণগত শিক্ষা লাভের প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হচ্ছে৷ এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বিগত বাম আমলে শিক্ষক নিয়োগেও ক্যাডাররাজ কায়েম হতো৷ বর্তমান সরকার ছেলে মেয়েদের গুণগত শিক্ষার শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, নারী নির্যাতন রোধে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ ফলে ন্যায্য নারী নির্যাতন ৮ শতাংশ কমেছে৷ বিচার ব্যবস্থায় সাজার হার বেড়েছে৷ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্যে বেকারত্বের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ৷ গ্রামীণ কৃষকদের জন্য কিষান সম্মান নিধির মাধ্যমে ২ লক্ষ ১০ হাজার পরিবারকে ১১০ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে৷ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে৷ কৃষকরা ১৭ টাকা ৫০ পয়সা মূল্যে ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন৷ রাজ্যে বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ৷ ফলে সিডি রেসিও বেড়েছে৷ বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা এসব সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top