News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণ না কমলে, বাড়ানো হতে পারে জোড়-বিজোড় নীতি : অরবিন্দ কেজরিওয়াল

দূষণ না কমলে, বাড়ানো হতে পারে জোড়-বিজোড় নীতি : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): বায়ুদূষণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাজধানী দিল্লিতে| শুক্রবার, চতুর্থ দিনও দিল্লির বাতাস ‘দূষিতই’| বায়দূষণ কমাতে দিল্লির রাস্তায় ফিরেছে জোড়-বিজোড় পরিবহণ নীতি| গত ৪ নভেম্বর থেকে চালু হওয়া জোড়-বিজোড় পরিবহণ নীতি ১৫ নভেম্বর পর্যন্ত চালু থাকার কথা, কিন্তু শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিলেন, বায়ুদূষণ না কমলে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে জোড়-বিজোড় নীতি| মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়েছেন, ‘আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে দিল্লির বাতাসের গুণগতমান উন্নত হতে পারে| যদি বাতাসের গুণগতমানের উন্নতি না হয়, তাহলে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে জোড়-বিজোড় নীতি|’

দিল্লির বায়ুদূষণ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘বায়ুদূষণ নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন| প্রতিটি সংস্থার যৌথ সহযোগিতা প্রয়োজন রয়েছে|’ বিগত তিন দিনের মতো শুক্রবারও দিল্লি-এনসিআর-এর বাতাস ছিল দূষিত| লোধি গার্ডেন, ২৪ নম্বর জাতীয় সড়ক, এইমস চত্বর, রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাক সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল| মাত্রাতিরিক্ত দূষণের কারণে দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদ এবং নয়ডায় বন্ধ রাখা হয় সমস্ত স্কুল| কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আইটিও-তে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৮৯, যা ভয়ঙ্কর| উত্তর প্রদেশের বাঘপত-এ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩৪|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top