News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে দিল্লীতে ধর্ণা দিতে যাচ্ছে আইপিএফটি
Image

তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে দিল্লীতে ধর্ণা দিতে যাচ্ছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ আইপিএফটি পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারে আগামী ২৮ নভেম্বর পার্টির নেতা, কর্মী ও সমর্থকদের পাঁচ শতাধিক প্রতিনিধি ত্রিপুরা থেকে দিল্লি অভিমুখে যাত্রার করবেন৷ ২রা ডিসেম্বর দিল্লীর যন্তর মন্তরে ধর্ণা আন্দোলন সংগঠিত করবে আইপিএফটি৷


সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়ে দলের অতিরিক্ত সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, এর জন্য রেলে ৩টি সংরক্ষিত কামরা বুক করা হয়েছে৷ রেলপথ ছাড়াও প্রতিনিধিদের কিছু অংশ বিমান যোগেও দিল্লীতে যাবেন৷ সারা দেশের দিল্লী সহ বিভিন্ন মহানগরে বসবাসকারী পার্টির সদস্য সমর্থকগনও আগামী ২ রা ডিসেম্বর নতুন দিল্লী যন্তর মন্তরে অনুষ্ঠিতব্য এই আন্দোলনে সামিল হবেন৷


সাংবাদিক সম্মেলনে আইপিএফটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানান, সর্ব ভারতীয় রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে বিশেষ করে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে পৃথক টেরিটরিয়াল কাউন্সিল গঠনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ও বাস্তবায়নে ত্রিপ্রাল্যান্ড গঠন কেন্দ্রীয় সরকার নীতিগত ভাবে সমর্থন করেছেন৷ সেই জন্য গত ২০০৯ সাল থেকে আইপিএফটি ত্রিপুরায় এবং দিল্লীতে লাগাতর শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে৷


তিনি জানান, আর কাল বিলম্ব না করে অভিলম্বে তিপ্রাল্যান্ড গঠনে যথোপযুক্ত বিল প্রনয়ন ও পার্লামেন্টে উৎত্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হচ্ছে৷ ত্রিপুরার আদিবাসী জনজাতি গোষ্ঠীর আর্থ সামাজিক, ভাষা, শিক্ষা ও সংসৃকতি ইত্যাদি বিষয়ে সঠিক মূল্যায়নের জন্য গত ২০১৮ সালের ২৭ শে সেপ্ঢেম্বর কেন্দ্রীয় সরকার হাই লেভেল কমিটি গঠন করেছিলেন৷ ওই হাই লেভেল কমিটি গঠনের ২ মাসের মধ্যে তাদের সুপারিশ সম্বলিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দাখিল করার নির্দেশনা ছিল৷ কিন্তু ১ বছরের বেশি সময়ের মধ্যেও ওই রিপোর্ট এখনো দাখিল করা হয়নি৷


মঙ্গলবাবু আরও বলেন, উক্ত হাই লেভেল কমিটি গত বছর অক্টোবর মাসে এবং এই বছর ১৬ এবং ১৭ই অক্টোবর রাজ্য সফরে এসে ত্রিপুরা সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও গণ সংগঠন গুলোর সাথে বৈঠক করে তাদের মতামত নিয়েছিলেন৷


সুতরাং আর কাল বিলম্ব না করে মডালিটি কমিটি তাদের সুপারিশ সহ পুর্র্নঙ্গ রিপোর্ট প্রকাশ করতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ জানানো হচ্ছে৷


তিনি বলেন, সংবিধানের ষষ্ঠ তপশীল সংশোধনী বিল ২০১৯ সংসদের আগামী অধিবেশনে পাশ করার জন্য দাবী জাননো হচ্ছে৷ তাছড়া রিয়াং শরণার্থীদের সমস্যার চূড়ান্ত সমাধান করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছে আইপিএফটি৷ সেই সাথে, এডিসিতে ক্ষমতার পালাবাদল এবং এডিসি এলাকায় বসবাসকারী জনগণকে স্বচ্ছ জনমুখী প্রশাসন উপহার দেবার জন্য আইপিএফটি সম্ভাব্য সমস্ত রকম প্রচেষ্টা চালাবে বলে সাংবাদিক সম্মেলনে মঙ্গল দেববর্মা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top