News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়েছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা অরবিন্দ সাওয়ান্তের
Image

প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়েছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা অরবিন্দ সাওয়ান্তের

মুম্বই, ১১ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব চরমে এখন পৌঁছেছে| রাজ্যপালের ডাক পেয়েও, বিজেপি জানিয়ে দিয়েছে, সংখ্যা না থাকায় মহারাষ্ট্রে সরকার গড়বে না তাঁরা| এরপরই শিবসেনার পরিষদীয় নেতা একনাথ শিন্ডেকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি| তাছাড়া রবিবারই শিবসেনাকে শরদ পওয়ারের দল এনসিপি শর্ত দিয়েছে, এনসিপি-র সমর্থন পেতে গেলে ছাড়তে হবে এনডিএ-র সঙ্গ| এমতাবস্থায় আরও তলানিতে পৌঁছল বিজেপি-শিবসেনা সম্পর্ক| কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত| সোমবার সকালে শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত ঘোষণা করেন, কেন্দ্রের এনডিএ সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি| এই ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রক থেকে ইস্তফা দেন অরবিন্দ সাওয়ান্ত|

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে ছিলেন অরবিন্দ সাওয়ান্ত| তিনিই শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন| সোমবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অরবিন্দ সাওয়ান্ত লিখেছিলেন, ‘সেনার অবস্থান সত্য? মিথ্যা পরিবেশে আমি কেন দিল্লিতে থাকব? আমি কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি|’ অরবিন্দ সাওয়ান্তের মতে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে, ক্ষমতা এবং আসন ভাগ করা নিয়ে একটি ফর্মুলা তৈরি করা হয়েছিল| শিবসেনা এবং বিজেপি উভয়েই তাতে সম্মত হয়েছিল| অপর একটি টুইটে সাওয়ান্ত লিখেছেন, ‘কিন্তু এখন, সমস্ত কিছু অস্বীকার করা হচ্ছে এবং শিবসেনাকে মিথ্যে প্রমাণিত করার প্রচেষ্টা চলছে| যা অত্যন্ত বেদনাদায়ক|’ টুইট করার কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন অরবিন্দ সাওয়ান্ত| বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, ‘প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়েছে বিজেপি| নৈতিকভাবে কেন্দ্রে কাজ চালিয়ে যাওয়া আমার মতে অনুচিত| তাই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি ইস্তফা দিয়েছি|’

প্রসঙ্গত, যে কোনও মূল্যে মহারাষ্ট্রে শিবসেনা মুখ্যমন্ত্রীই চাইছেন উদ্ধব ঠাকরে| শিবসেনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কেউ তাঁদের কাছে শত্রু নয়| রাজনৈতিক মহলে গুঞ্জন, এনসিপি ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়তে পারে শিবসেনা| বিজেপির মতে, যদি এমন হয় তাহলে জনাদেশকে অপমান করা হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top