News Flash

  • Home
  • Uncategorized
  • রায়ের কিছু অংশ প্রশ্নাতীত নয়, বললো পলিটব্যুরো
Image

রায়ের কিছু অংশ প্রশ্নাতীত নয়, বললো পলিটব্যুরো

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : অযোধ্যা বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কিছু যুক্তি প্রশ্নাতীত নয় বলে মন্তব্য করেছে সিপিএম পলিটব্যুরো। শনিবার সুপ্রিম কোর্টের রায়ের পর এক বিবৃতিতে পলিটব্যুরো এরই সঙ্গে আহ্বান জানিয়েছে যে, ওই রায়কে ব্যবহার করে এমন কোনও উসকানিমূলক কাজকর্ম করা উচিত হবে না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়।

অযোধ্যায় দীর্ঘদিনের বিতর্কিত বিষয় নিয়ে এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিবৃতিতে পলিটব্যুরো বলেছে, ২.৭৭ একর বিতর্কিত জমি ট্রাস্টের মাধ্যমে মন্দির নির্মাণের জন্য হিন্দু পক্ষের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এক নির্দেশে মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প পাঁচ একর জমি দেওয়ার কথাও বলা হয়েছে। এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই বিতর্কের অবসান ঘটাতে চেয়েছে যাকে হাতিয়ার করে এসেছে সাম্প্রদায়িক শক্তিগুলি। ওই বিতর্কের জেরেই ব্যাপকমাত্রায় হিংসা-হানাহানি ঘটেছে, প্রাণ গিয়েছে বহু মানুষের। আপস-মীমাংসায় সম্ভব না হলে বিচারবিভাগীয় পথেই ওই বিতর্কিত বিষয়ের সমাধান হওয়া যুক্তিযুক্ত, একথা বরাবরই বলে এসেছে সিপিএম। বিবাদপূর্ণ বিষয়ে আইনী সমাধানের কথা ওই নির্দেশে থাকলেও রায়ের কিছু যুক্তি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছেই।

পলিটব্যুরো বলেছে, সুপ্রিম কোর্টের রায়ে মেনে নেওয়া হয়েছে ১৯৯২সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংস একটি আইন লঙ্ঘনের ঘটনা ছিল। এটি ফৌজদারি অপরাধ এবং ধর্মনিরপেক্ষ নীতির ওপর আঘাত। ওই ধ্বংস সংক্রান্ত মামলাকে আরও ত্বরান্বিত করা ও দোষীদের শাস্তি পাওয়া উচিত। এরই সঙ্গে ১৯৯১ সালের ধর্মাচরণের স্থান সংক্রান্ত আইনের প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট। ওই আইনকে মান্যতা দেওয়ার অর্থ, ধর্মীয় স্থান সংক্রান্ত বিরোধ আবার সামনে আনা অথবা ব্যবহার করা যাবে না, তা সুনিশ্চিত করতে হবে।

এই রায়কে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন কোনওরকম প্ররোচনামূলক কাজকর্ম যেন না হয়,  সেই আহ্বান জানিয়েছে সিপিএম পলিটব্যুরো।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top