News Flash

Image

রেকর্ড করল সেনসেক্স

মুম্বাই, ৬ নভেম্বর  (হি. স.) : বুধবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। এদিন ফের রেকর্ড করল সেনসেক্স। সেনসেক্স ৫৬৯ পয়েন্ট উঠে ছুঁয়েছে ৪০,৬০৭-এর ঘর। নিফটিও বুধবার ১২ হাজারের ঘরে পৌঁছেছে। গত জুনে নিফটি ১২,১০৩-এর ঘর অবধি পৌঁছে রেকর্ড করেছিল। এদিন তা থেকে ১০৩ পয়েন্ট দূরে আছে।

এদিন ইনফোসিসের শেয়ারের দাম হয়েছে ৭২১ টাকা ৫০ পয়সা। তা ৩.৬৯ শতাংশ বেড়েছে। কিছুদিন আগে ওই সংস্থার অফিসে একটি বেনামি চিঠি আসে। তাতে অভিযোগ করা হয়, ইনফোসিসের এক কর্তা নানা বেআইনি কাজে মদত দেন। বেনামি চিঠির কথা জানাজানি হতে নানা মহলে হইচই শুরু হয়। ইনফোসিসের শেয়ারের দর কমতে থাকে। গত সোমবার ইনফোসিস জানায়, ওই অভিযোগের কোনও ভিত্তি নেই। বুধবার সংস্থার চেয়ারম্যান নন্দন নিলেকানি বিবৃতি দিয়ে বলেন, কয়েকজন সৎ কর্মীর নামে বদনাম রটানোর জন্য ওই চিঠি লেখা হয়েছিল। এদিন সেনসেক্সের অন্তর্গত শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইনফোসিসের। সেনসেক্সে অন্যান্য যে শেয়ারগুলির দাম বেড়েছে তার মধ্যে আছে ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, লার্সেন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি এবং সান ফার্মার। তাদের দাম বেড়েছে ১.৩ থেকে ২.৩ শতাংশ পর্যন্ত। অন্যদিকে ভারতী এয়ারটেল, এইচসিএল টেকনলজিস, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মারুতি সুজুকির শেয়ারের দাম কমেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top