News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্জয়নগরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

দুর্জয়নগরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ফের আগরতলায় মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার দূর্জয়নগরে আর্মি ক্যাম্প সংলগ্ণ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ এনসিসি থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে স্থানীয় জনগণ আর্মি ক্যাম্প লাগোয়া জলের ট্যাঙ্কারের পাশে ওই মৃতদেহটি দেখতে পেয়েছেন৷ তার আঘাতের চিহ্ণ নেই৷ তাই এই ঘটনাটিকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷


আজ সকালে স্থানীয় জনগণ দুর্জয়নগর আর্মি ক্যাম্প লাগোয়া জলের ট্যাঙ্কারের পাশের জঙ্গলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন৷ ঘটনার খবর পেয়ে, উৎসাহী আরো অনেকেই সেখানে জড়ো হন৷ এরই মধ্যে খবর দেওয়া হয় এনসিসি থানায়৷ পুলিশ এসে জানতে পারেন ওই ব্যক্তির মৃতদেহ সেখানে পড়ে রয়েছে৷ তবে, তার পরিচয় জানা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে৷

এনসিসি থানার পুলিশ বলেন, অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন থানায় মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হয়েছে৷ কিন্তু এখনও কেউই ওই মৃতদেহ শনাক্ত করতে আসেননি৷ পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা সম্ভব হবে ঘটনাটি আত্মহত্যা নাকি নিছক একটি খুনের ঘটনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top