News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ১৮ নভেম্বর শপথ গ্রহণ করবেন এস এ বোবদে
Image

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ১৮ নভেম্বর শপথ গ্রহণ করবেন এস এ বোবদে

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি. স.) : বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে  ভারতের পরবর্তী প্রধান বিচারপতি  হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ১৮ নভেম্বর শপথ গ্রহণ করবেন তিনি, সুপ্রিম কোর্টের   বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের  স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি বোবদে।

মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি বোবদে । ২০২১ সালের এপ্রিলে তিনি অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি, বিচারপতি বোবদে তাঁর পড়াশুনো সারেন নাগপুর বিশ্ববিদ্যালয়ে । ২০০০ সালে তিনি অতিরিক্ত বিচারক হিসাবে বম্বে হাইকোর্টে যোগদান করেন। ২০১২ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০১৩ সালের এপ্রিলে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। অযোধ্যা মন্দির-মসজিদ বিরোধ মামলা, বিসিসিআই মামলা এবং আতসবাজির বিরুদ্ধে আর্জি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় মামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

বিচারপতি রঞ্জন গগৈ, ২০১৮ সালের ৩ অক্টোবর প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন, ১৭ নভেম্বর অবসর নেবেন তিনি। অবসর গ্রহণের একমাস আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করেন বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।আগামী ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বোবদের, যাঁর মেয়াদ হবে প্রায় ১৮ মাস।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top