News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে খুনের হুমকি লস্করের
Image

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে খুনের হুমকি লস্করের

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক । দেশের হেভিওয়েট ভিভিআইপিদের উপর হামলার হুমকি দিল অল ইন্ডিয়া লস্কর ই তইবা । ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দেওয়া চিঠিতে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা ।

ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইকে দেওয়া চিঠিতে জানা গিয়েছে ভারতের বিভিন্ন ভিভিআইপি ব্যক্তিদের ওপর আক্রমণ হানতে চাইছে অল ইন্ডিয়া লস্কর ই তইবা । চিঠিতে নিজেদের ‘হিট লিস্ট’-এর কথা জানিয়েছে লস্কর ই তইবা । সেই তালিকায় আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী এমনকি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ।  
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর ই তইবা । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দফতরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে । এই বিষয়ে বিসিসিআইকে সতর্ক করেছে এনআইএ । এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ।

কিন্তু কোথা থেকে এই চিঠি পাঠানো হয়েছে ? সেই প্রশ্নের উত্তর পেতেই উঠেপড়ে লেগেছেন ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা । সেই উদ্দেশ্যে এর মধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা ।  ভারতে জম্মু-কাশ্মীর সীমান্তবর্তি অংশে লস্করের জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তায় ছিলেন গোয়েন্দারা । সেই চিন্তাই যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই হুমকি চিঠি । সম্প্রতি কোয়েম্বাটোরে ইনভেস্টিগেশন ব্যুরো লস্কর ই তইবার হানার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top