News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিয়াবাদে পেপার মিলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই লক্ষ টাকার কাগজ
Image

গাজিয়াবাদে পেপার মিলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই লক্ষ টাকার কাগজ

গাজিয়াবাদ, ২৯ অক্টোবর (হি. স.) :  উত্তরপ্রদেশের লিঙ্কেরোড থানা এলাকার সাহিবাবাদে একটি পেপার মিলে বিধ্বংসী আগুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে্। আগুন দ্রুত ছড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারন করে। খবর পেয়ে  গাজিয়াবাদ ও নয়ডা থেকে আসে দমকলের ইঞ্জিন। বেশ কয়েকঘন্টার চেষ্টার  আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেও হতাহত হয়নি। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার কাগজ।

দমকলের এক আধিকারিক সুনীল কুমার সিংহ জানান, মঙ্গলবার সকালে সাহিবাবাদে শিবম উদ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।  এই কারখানাতে কাগজের রোলগুলি তৈরি করা হয়।  আগুন দ্রুত ছড়িয়ে পড়ায  কারখনার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও সফল হয়নি।  এরপর সকাল সাতটার নাগাদ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়।  খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছায়।  তবে ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। । আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়াডা ও টাটা স্টিল থেকে আরও দমকলের ইঞ্জিন  আনা হয়। এবং কয়েক ঘন্টা পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top