News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর, আহত ১৫
Image

গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর, আহত ১৫

শ্রীনগর, ২৮ অক্টোবর (হি. স.) : সোমবার ফের গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর। এবার ঘটনাস্থল সোপোরের একটি বাসস্ট্যান্ড। প্রাথমিক ভাবে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, অন্তত ১৫জন নাগরিক আহত হয়েছেন এই গ্রেনেড হামলায়।

শনিবার শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলা ঘটিয়েছিল জঙ্গিরা। আহত হয়েছিলেন ৬জন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর সফর রয়েছে। ঠিক তার আগের দিন বিকেলে এমন ঘটনায় ফের প্রশ্ন উঠে গেল কাশ্মীরের নিরাপত্তা নিয়ে।

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, গত ২৯ বছরে কাশ্মীরে প্রাণ হারিয়েছেন ভারতের ৫ হাজার ২৭৩ জন নিরাপত্তাকর্মী। প্রাণ গিয়েছে ১৪ হাজার ২৪ জন সাধারণ কাশ্মীরির। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাও চলছে লাগাতার। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানাচ্ছে, জানুয়ারির পর থেকে অক্টোবর পর্যন্ত  মোট ২৩১৭ বার সং    ঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তান। আর কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকে মাত্র ২৫ দিনেই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২২২ বার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top