News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে আলাদাভাবে দেখা করলেন দেবেন্দ্র ফরণবীশ ও শিবসেনা নেতা দিবাকার রাওতে
Image

মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে আলাদাভাবে দেখা করলেন দেবেন্দ্র ফরণবীশ ও শিবসেনা নেতা দিবাকার রাওতে

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.) : শিবসেনা নেতা তথা পরিবহনমন্ত্রী দিবাকার রাওতে সোমবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগন সিং কোশয়ারি সঙ্গে দেখা করে দীপাবলীর শুভেচ্ছা জানালেন। তাঁদের সাক্ষাতের কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফরণবীশও রাজ্যপালের সঙ্গে দেখা করে দীপাবলীর শুভেচ্ছা জানান। এই দুই নেতা রাজ্যপালের সঙ্গে একইদিনে আলাদাভাবে দেখা করা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে দিবাকার রাওতে সাংবাদিকদের বলেন, ১৯৯২ সাল থেকে টানা দীপাবলীর পরদিন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাতে আসেন।

তিনি আরও বলেন, এটা একটি পরম্পরা। তাঁদের এই সাক্ষাতে তিনি রাজ্যপালের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে পর শিবসেনা এই রাজ্যে বিজেপির কাছে ৫০ শতাংশ ক্ষমতা নেওয়ার দাবি জানিয়েছে। অর্থাৎ শিবসেনা আড়াই বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবি করছে। তার সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। জানা গিয়েছে, চার নির্দল বিধায়ককে শিবসেনা নিজেদের দলে টানার চেষ্টা চালাচ্ছে। ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার এবারের নির্বাচনে বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪টি ছাড়াও নির্দল ২৯ টি আসন দখল করেছে। এই নির্বাচনে বিজেপি এবং শিবসেনা জোট করে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল। জোটের মোট ১৬১ টি আসন জেতায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশ রাজ্যে বিজেপি-শিবসেনা জোটের সরকার গঠন করার দাবি জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top