News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি
Image

শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি

মুম্বই, ২৫ অক্টোবর (হি. স.) : মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি–শিবসেনা জোট। বৃহস্পতিবার মধ্যরাতে মহারাষ্ট্রের সমস্ত  বিধানসভা আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি শিবসেনা জোট জয়ী হল ১৬১ আসনে। কংগ্রেস ও এনসিপি–র জোটের দখলে গেল ৯৮ টি বিধানসভা কেন্দ্র। অন্যান্যের ঝুলিতে গেছে ২৯টি আসন।
১০৫ টি আসন নিয়ে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। বিজেপির জোটসঙ্গী শিবসেনা ৫৬ টি আসন জিতেছে।  বিরোধী জল এনসিপি  ৫৪ টি আসন এবং কংগ্রেসের ৪৪ টি আসন পেয়েছে।

বহুজন বিকাশ আধারি তিনটি আসন, সপা দুটি, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমীন দুটি এবং প্রহার জনশক্তি পার্টি দুটি আসন পেয়েছে। এই নির্বাচনে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একটি আসন পেয়েছে, সিপিআই-এম একটি, জনসুরাজ্য শক্তি একটি,  কান্তিকারী শেতকরী পার্টি একটি, ভারতের পেজেন্টস এবং ওয়ার্কার্স পার্টি একটি, জাতীয় সমাজপক্ষ একটি এবং স্বাভিমানি পার্টি একটি আসন পেয়েছে।  এছাড়াও ভোটাররা ১৩ জন নির্দল প্রার্থীকে বিধানসভায় পৌঁছে দিয়েছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top