News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলি উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ট্রেন
Image

দীপাবলি উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ রাজ্যে দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশন ধর্মনগর-আগরতলা- উদয়পুর-সাব্রুম রুটে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷


উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের দেওয়া তথ্য অনুসারে সময়সূচি অনুযায়ী এই দিনগুলিতে ধর্মনগর- আগরতলা- উদয়পুর স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৬-টায় ধর্মনগর থেকে ছাড়বে এবং এটি আগরতলা এসে পৌঁছবে রাত ১০টায়৷ রাত ১০টা ৫ মিনিটে ট্রেনটি আগরতলা থেকে রওয়ানা দিয়ে ১১টা ৫ মিনিটে উদয়পুর গিয়ে পৌঁছবে৷ অন্যদিকে উদয়পুর- আগরতলা-ধর্মনগর স্পেশাল ট্রেনটি উদয়পুর থেকে ছাড়বে সকাল ৫টা ৩০ মিনিটে এবং আগরতলা এসে পৌঁছবে ৬টা ৩০ মিনিটে৷ আগরতলা থেকে ট্রেনটি সকাল ৭টায় রওয়ানা দিয়ে ধর্মনগর গিয়ে পৌঁছবে সকাল ১১টায়৷ এই বিশেষ ট্রেন কুমারঘাট, মনু, আমবাসা, তেলিয়ামুড়া এবং জিরানিয়ায় ২ মিনিটের জন্য এবং ধর্মনগর থেকে উদয়পুরের মধ্যে অবশিষ্ট ষ্টেশনগুলিতে ১ মিনিটের জন্য দাঁড়াবে৷


এছাড়া দীপাবলি উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার দিকে নজর রেখে ০৭৬৮১ ট্রেনটি ২৭ এবং ২৯ অক্টোবর রাত ১১টায় সাব্রুম থেকে ছেড়ে উদয়পুর পৌঁছবে রাত ১১টা ১৫ মিনিটে৷ এই ট্রেনটি আগরতলা এসে পৌঁছবে রাত ১২টা ৩০ মিনিটে৷ উল্লেখ্য ০৭৬৮১ নম্বর ট্রেনটি নিয়মিতভাবে সাব্রুম-আগরতলা রুটে চলাচল করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top