News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাক্ষর জাল করে অনাস্থা প্রস্তাব, বিজেপিকে নিশানা করলেন রাধা
Image

স্বাক্ষর জাল করে অনাস্থা প্রস্তাব, বিজেপিকে নিশানা করলেন রাধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদ (এডিসি) ভাঙার গভীর ষড়যন্ত্র চলছে৷ শাসক দল বিজেপি পেছনের দরজা দিয়ে এডিসি দখলের চেষ্টা করছে৷ মঙ্গলবার আগরতলায় দশরথ দেব ভবনে সাংবাদিক সম্মেলনে এভাবেই শাসক দল বিজেপিকে নিশানা করলেন এডিসির চেয়ারম্যান ডা. রঞ্জিত দেববর্মা তথা মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ এদিন, এডিসির ২৩ জন সদস্যকে সাথে নিয়ে বিজেপির রাজনীতিকে তুলোধুনো করলেন রাধাচরণ দেববর্মা৷ তাঁর কথায়, স্বাক্ষর জাল করে অনাস্থা প্রস্তাবের নামে রাজ্যবাসীকে বিভ্রান্ত এবং বেআইনি খেলায় নেমেছে বিজেপি৷ এতে মনে হয়েছে, এডিসি ভাঙা নিয়ে ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার আগেই দাবার চাল ঘুরিয়ে দিয়েছে সিপিএম৷


প্রসঙ্গত, সোমবার এডিসি সচিবের কাছে ১৫ সদস্যের স্বাক্ষরিত চিঠি পাঠিয়ে অনাস্থা প্রস্তাবের দাবি জানানো হয়েছিল৷ রাজ্যপালের কাছেও এডিসির দুই সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন৷ মনে হয়েছিল, সিপিএম বড় ধাক্কা খেয়েছে৷ অকাল ভোটের সম্ভাবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু আজ পুরো খেলাটাই পাল্টে গেছে৷ এদিন, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য বলেন, বিজেপি পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র শুরু করেছে৷ এডিসি সদস্যদের স্বাক্ষর জাল করে অনাস্থা প্রস্তাবের ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে৷ রাধাচরণবাবু জোর গলায় দাবি করেন, গতকাল ১৩ জন সদস্যের সই জাল করে অনাস্থা প্রস্তাব রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, সদ্যসমাপ্ত এডিসির অধিবেশনে বেতন ভাতা বৃদ্ধি ইস্যুতে প্রত্যেক সদস্যের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছিল৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অনাস্থা প্রস্তাবে ওই স্বাক্ষর ব্যবহার করা হয়েছে৷


এদিকে, সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যরা দাবি করেছেন, তাঁরা সিপিএম দল ছাড়েননি৷ অন্য কোনও দলে যাওয়ার চিন্তাভাবনাও করেননি৷ তাই অনাস্থা প্রস্তাব আনার জন্য তাঁরা স্বাক্ষর দেননি৷ এদিন রাধাচরণ দেববর্মা জানিয়েছেন, গতকাল রাজ্যপালের কাছে যাঁরা অনাস্থা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি চিন্তাভাবনায় রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top