News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটে হেরে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইইউ-কে সই ছাড়া চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
Image

ভোটে হেরে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইইউ-কে সই ছাড়া চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লণ্ডন, ২০ অক্টোবর (হি.স.) : পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটে হেরে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে সই ছাড়া  চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার এক টুইটবার্তায় ইইউ’র কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ব্রেক্সিটের সময় বাড়ানোর আবেদন তিনি পেয়েছেন।   

শনিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট ইস্যুতে হওয়া ভোটাভুটিতে হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভোটে হেরে ৩১ অক্টোবরের নির্ধারিত ব্রেক্সিট পেছাতে ইইউকে আবেদন করতে বাধ্য হন জনসন। সেই চিঠিতে নিজের সই করেননি জনসন। তবে ওই চিঠির সঙ্গেই ব্রেক্সিট পেছানো ভুল হবে উল্লেখ করে নিজের সইসহ আরেকটি চিঠি পাঠিয়েছেন জনসন। নিজের সই করা ওই চিঠিতে নির্ধারিত ৩১ অক্টোবরেই ব্রেক্সিট হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।জানা গেছে ইইউ’কে মোট তিনটি চিঠি পাঠিয়েছেন জনসন।

এদিকে, রবিবার এক টুইটবার্তায় ইইউ’র কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ব্রেক্সিটের সময় বাড়ানোর আবেদন তিনি পেয়েছেন। ইইউ’র নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ব্রেক্সিট ইস্যুতে সংশ্লিষ্ট সব আইন প্রণয়নের আগেই কোনো চুক্তিতে যেতে চাইছেন না ব্রিটিশ এমপিরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top