News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডে লোয়ার হাফলঙে ১২টি দোকান ও একটি অটো ভস্ম

বিধ্বংসী অগ্নিকাণ্ডে লোয়ার হাফলঙে ১২টি দোকান ও একটি অটো ভস্ম

হাফলং (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ডিমা হাসাও জেলা সদরের লোয়ার হাফলঙে ১২টি দোকান ও একটি অটো রিকশা সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে। শুক্রবার রাত অনুমানিক ২-টা নাগাদ লোয়ার হাফলঙে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা হাফলং পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অকুস্থলে উপস্থিত হলেও অভিযোগ, অগ্নিনির্বাপক বাহিনী আগুন লাগার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

এদিকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে লগোয়া ১২টি দোকানকে গ্রাস করে ফেলে। অন্যদিকে অগ্নি নির্বাপক বাহিনীর অপেক্ষা না করে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ঘণ্টা দেড়েক পর অগ্নি নির্বাপক বাহিনী অকুস্থলে উপস্থিত হলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

ইতিমধ্যে শুক্রবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে হাফলং পুলিশ। তবে এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, অগ্নিকাণ্ডের পিছনে কোনও দুষ্কৃতকারীর হাত থাকতে পারে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার বেশি হবে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন অশোক ঘোষ, সন্তোষ সাহা, পিণ্টু রঞ্জন দে, অসীম দে, বাসু চক্রবর্তী, আসরভ আলি, সঞ্জীব কর, আশিস ঘোষ, উদয় ঠাকুর, সুবল বিশ্বাস, কানাইয়ালাল সাহা ও সন্তোষ কুমার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top