News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াবনে দশম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা
Image

কাকড়াবনে দশম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ অক্টেবর ৷৷ গোমতি জেলার উদয়পুরের কাকড়াবন থানার গর্জনমুড়া এলাকায় গত মধ্যরাতে দশম শ্রেণির এক ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কতিপয় লোকজন৷ নিহতের নাম রিপন সরকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ কাকড়াবন থানা এলাকার গর্জনমুড়ার দশম শ্রেণির এক ছাত্রকে রাত গত মধ্যরাতে ক্ষতিপয় লোকজন সংঘবদ্ধভাবে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রিপন সরকার নামে এক কিশোর গর্জনমুড়ায় তার মামা প্রফুল্ল সরকারের বাড়িতে থেকে পড়াশুনা করত৷


সে গর্জনমুড়া সুকলের দশম শ্রেণির ছাত্র৷ গত মধ্যরাত নাগাদ প্রতিবেশি নিতাই সরকার ও তার স্ত্রী প্রফুল্ল সরকারের বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়৷ সেখানে গিয়ে তিনি দেখতে পান ভাগ্ণে রিপনকে বেধরক মারধর করা হচ্ছে৷ ভাগ্ণেকে বাঁচাতে এগিয়ে গেলে মামাকেও মারধর করতে উদ্যত হয় তারা৷ মামা প্রফুল্ল সরকার মোবাইল ফোনে বিষয়টি কাকড়াবন থানাকে জানানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ সেখান থেকে তিনি ছুটে যান প্রধান ও উপপ্রধানের বাড়িতে৷ সেখান থেকে বিষয়টি কাকড়াবন থানার পুলিশকে জানানা হয়৷ পুলিশ অনেকটা বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে৷ সেখান থেকে রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷


ভোর রাতে গোমতি জেলা হাসপাতালে মৃত্যু হয় রিপন সরকারের৷ নারী সংক্রান্ত কোন ঘটনার জেরেই এই হত্যা কাণ্ডটি সংগঠিত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এব্যাপারে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে কাকড়াবন থানায় মামলা দায়ের করেছেন রিপনের মামা প্রফুল্ল সরকার৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটাকে কেন্দ্রে করে এলাকায় বর্তমানে উত্তেজনার পারদ তুঙ্গে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top