News Flash

  • Home
  • Uncategorized
  • শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য কেন্দ্রকে চিঠি রঞ্জন গগৈয়ের
Image

শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য কেন্দ্রকে চিঠি রঞ্জন গগৈয়ের

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.) : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁর পরে ভারতের প্রধান বিচারপতি হওয়া উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদের।

জানা গেছে, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৭ নভেম্বর অবসর নেবেন।  সে কারণেই অবসর গ্রহণের এক মাস আগে তিনি পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি সুপারিশ পাঠিয়েছেন। ওই চিঠিতে রঞ্জন গগৈ লেখেন যে, সরকারের উচিত বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার প্রক্রিয়া শুরু করতে। রঞ্জন গগৈ-এর পরে প্রবীণত্বের বিচারে ভারতের দ্বিতীয় বর্ষীয়ান বিচারপতি বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন। ১৯৫৬ সালের ২৪ এপ্রিল তাঁর নাগপুরে জন্ম। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ২০০০ সালে তিনি অতিরিক্ত বিচারপতি হন বোম্বে হাইকোর্টে।  ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। তিনি সুপ্রিম কোর্টে উন্নীত হন ২০১৩ সালের এপ্রিলে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top