News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী পরিত্যাক্তাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
Image

স্বামী পরিত্যাক্তাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ কৈলাসহর মহকুমার একের পর এক ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেই চলেছে৷ আবারও বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে বিয়ে করতে অস্বীকার করলে ধর্ষিতা মহিলা থানায় দারস্থ হয়৷ অভিযুক্ত মূলে পুলিশ মামলা গ্রহণ করে৷ অভিযুক্ত যুবক পুলিশের জালে৷ ঘটনা কৈলাসহর মহিলা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে৷ তবে ঘটনা অবিবাহিত কিংবা নাবালিকা নয়, এবার স্বামী পরিত্যক্ত মহিলার সঙ্গে এই ঘটনা ঘটে৷


কৈলাসহরের সুলতানপুর গ্রামের পঁচিশ বছরের এক মহিলার সাথে গত দুই বছর পূর্বে আসাম রাজ্যের শিলচরের এক ছেলের সাথে বিয়ে হয়েছিল৷ বিয়ের পর যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার হয়ে বিয়ের এক বছর পর মেয়েটি নিজ স্বামীর বাড়ি ছেড়ে দিয়ে এবং স্বামী পরিত্যাগ করে সুলতানপুরের বাবার বাড়িতে চলে আসে৷ এরপর গত এক বছর পূর্বে কৈলাসহরের কিনাইরচর এলাকার বাসিন্দা হাছিব আলী এই স্বামী পরিত্যাক্তা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়৷


মেয়েটি হাছিবকে বলে যে, মা-বাবার সাথে কথা বলার জন্য৷ এরপর বিভিন্ন সময়ে মেয়েকে ভয় ভীতি দেখিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষন করে কয়েকবার৷ সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে ডাক্তারের নিকট এসে জানতে পারে যে, মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে৷ এরপর মেয়েটি হাছিবকে বিয়ে করার কথা বললে হাছিব বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি কৈলাসহর মহিলা থানায় গতকাল লিখিত মামলা করে৷ পুলিশ মামলাটি রেজিস্ট্রী করে গতকাল রাতে হাছিবকে গ্রেফতারও করে৷ মামলার নম্বর হল ১৫/১৯৷ পুলিশ মঙ্গলবার দুপুরে হাছিবকে কৈলাসহর সি জে এম কোর্টে প্রেরণ করে এবং মাননীয় সিজেএম-এর নিকট জবানবন্দীর জন্য পাঠয়ে দেয়৷ পুলিশ সূত্রে জানা যায় যে, হাছিব আলী নিজে বিবাহিত, তাঁর নিজ বাড়িতে তাঁর স্ত্রী এবং এক কন্যা সন্তানও রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top