News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যাপি’র মৃত্যুর মামলায় ধৃত চারজন জেল হাজতে
Image

হ্যাপি’র মৃত্যুর মামলায় ধৃত চারজন জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ হলিক্রস সুকলের ছাত্র হ্যাপি দেববর্মার মৃত্যু ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত বুদজুমান হালাম সহ চারজনকে গ্রেপ্তার করেছে৷ তাদের আদালতে সোর্পদ করা হলে আদালত ১৭ অক্টোবর পর্যন্ত চার জনকেই জেল হাজতে পাঠিয়েছে৷ পাশাপাশি ১৭ অক্টোবর আদালত কেইস ডাইরি তলব করেছে৷


এসডিপিও গমনজয় রিয়াং জানিয়েছেন, হলিক্রস সুকলের দশম শ্রেণীর ছাত্র হ্যাপি দেববর্মার মৃত্যু ঘটনায় মূল অভিযুক্ত হোস্টেল ওয়ার্ডেন বুদজুমান হালামকে গতকাল রাতে পানিসাগর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাছাড়া, হলিক্রস সুকলের প্রিন্সিপাল ফাদার আলফ্রেড সহ ফাদার জোয় পল এবং ফাদার ফ্রান্সিসকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ তিনি জানান, আজ তাদের কৈলাসহর এসডিজেএম আদালতে সোর্পদ করা হয়েছিল৷ আদালত তাদের ১৭ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে পাঠানো নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি ওই দিন কেইস ডায়েরি আদালতে জমা দেওয়ার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, গত ৬ অক্টোবর জিবি হাসপাতালে মৃত্যু হয়েছিল মোহরছড়া হলিক্রস সুকলের দশম শ্রেণীর ছাত্র হ্যাপি দেববর্মার৷ তার মায়ের অভিযোগ ২৬ সেপ্ঢেম্বর পরীক্ষা শেষ হওয়ার পর হোস্টেল থেকে বাড়িতে ফিরেছিল তার ছেলে হ্যাপি দেববর্মা৷ এর পর থেকেই হ্যাপি অসুস্থ হয়ে পড়েছিল৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসায় হ্যাপি সুস্থ হয়ে না উঠায় চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন৷ জিবি হাসপাতালেই তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুর জন্য হোস্টেল ওয়ার্ডেন বুদজুমান হালামকে দায়ি করেছেন হ্যাপির মা৷


এদিকে, ঘটনার পর থেকেই হোস্টেল বুদজুমান হালাম পালিয়ে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন হ্যাপির মা৷ শুধু তাই নয়, তাকে পালাতে সুকল কর্তৃপক্ষ সাহায্য করেছে বলেও তিনি পুলিশের কাছে নালিশ জানিয়েছেন৷ হ্যাপির অস্বাভাবিক মৃত্যুতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের কাছে দোষির গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তিতে ডেপুটেশন দেওয়া হয়েছে৷


গতকাল রাতে কুমারঘাট থানার ওসি প্রদ্যোত দত্ত’র নেতৃত্বে পুলিশ পানিসাগর থেকে মূল অভিযুক্ত বুদজমান হালামকে গ্রেপ্তার করেছে৷ পাশাপাশি হ্যাপির মায়ের অভিযোগের ভিত্তিতে মোহরছড়া হলিক্রস সুকলের প্রিন্সিপাল সহ আরও তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top