News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ রাজনৈতিক নয় আস্থার বিষয় : আরএসএস
Image

অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ রাজনৈতিক নয় আস্থার বিষয় : আরএসএস

ভুবনেশ্বর, ১৬ অক্টোবর (হি.স.)  : অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ কোনও রাজনৈতিক বিষয় নয়, তা পুরোপুরি হিন্দুদের আস্থার সঙ্গে জড়িত। বুধবার ওডিশার ভুবনেশ্বরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যকারি মন্ডলের সভার  ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন আরএসএসের সহ-সরকার্যবাহ ডাঃ  মনমোহন বৈদ্য।

এদিন তিনি জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নিমার্ণ কোনও রাজনৈতিক বিষয় নয়। তা পুরোপুরি হিন্দুদের আস্থার সঙ্গে জড়িত। আদালতে যে ভাবে অযোধ্যার রাম মন্দির মামলা চলছে, তাতে করে আশাবাদী রায় শীঘ্রই ঘোষণা হবে। আগে মামলাটি ধীর গতিতে চলছিল। কিন্তু এখন মামলাটি নির্ণায়ক পর্যায় চলে গিয়েছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ মনমোহন বৈদ্য জানিয়েছেন, সংবিধানে ৩৭০ একটি অস্থায়ী ধারা ছিল। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের  আমলে দলমত নির্বিশেষে সবকটি রাজনৈতিক দল এই ধারাকে বিলুপ্ত করার পক্ষে ছিল। জাতীয় মনোভাবও তেমনই ছিল। কিন্তু কোনও সরকার এই ধারাকে বিলুপ্ত করার সাহস দেখায়নি। বর্তমান সরকার তা করিয়ে দেখিয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top