News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার দ্বিতীবারের সরকার সাধারণ মানুষের উপকার করতে পারে : মোদী
Image

হরিয়ানার দ্বিতীবারের সরকার সাধারণ মানুষের উপকার করতে পারে : মোদী

ফরিদাবাদ, ১৪ অক্টোবর (হি.স) : সোমবার ফরিদাবাদের শহীদ রাজা নাহের সিংয়ের ভুমিতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের দুর্নীতি নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, হরিয়ানার উন্নতির জন্য বর্তমান সরকারকে ফের ক্ষমতায় থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে একদিকে দিল্লি সরকার যেমন দেশকে সুরক্ষিত করছে, তেমনি হরিয়ানাতে মনোহর সরকার ফের ক্ষমতায় এলে উন্নয়ন আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে হরিয়ানা বিজেপি ক্যাপ্টেনের প্রশংসা করে বলেন, মনোহরলালের ক্যাপ্টেন্সিতে বিরোধী দল আজ ভেঙে পড়েছে। তারা নির্বাচনে জিততে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন হরিয়ানার সরকারের শক্তিশালী এবং সক্ষম অধিনায়ক রয়েছে, সেখানে উন্নয়ন অবশ্যই হবে বলেও তিনি জানান। বলেন, পাঁচ বছর হরিয়ানার উন্নয়নে এক সফলতা অর্জন করেছে। মোদী সাধারণ মানুষকে আহ্বান করে বলেন, আগামী একুশে অক্টোবর আপনাদের সুনিশ্চিত করতে হবে যে হরিয়ানাতে ফের এই সরকার তৈরি হবে, নাকি দুর্নীতিগ্রস্তদের জায়গা করে দেবেন। তিনি হরিয়ানার যুবক, কৃষক-শ্রমিক সহ সমস্ত শ্রেণির মানুষের কাছে হরিয়ানার উন্নয়নের বিকাশের ধারাকে বজায় রাখার জন্য ফের হরিয়ানায় মনোহরলাল সরকারকে ক্ষমতায় আনার জন্য আবেদন জানান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top