News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁয়াজের ঝাঁজে চোখে জল রাজ্যবাসীর
Image

পেঁয়াজের ঝাঁজে চোখে জল রাজ্যবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ শরতের শেষে বাঙালির চোখে জল এনে দিয়েছে পেঁয়াজ৷ তবে এই জল পেঁয়াজের ঝাঁজে নয়, এনেছে দামে৷ গত দু-তিন মাস ধরে পেঁয়াজের দাম ঊর্ধমুখী হলেও দুর্গোৎসবের পর থেকে হঠাৎ করে তা যেন আকাশ ছুঁয়েছে৷ রাজধানী আগরতলার প্রতিটি বাজারে কেজি প্রতি ৭০ টাকার নীচে পেঁয়াজ বিক্রি হচ্ছে না৷ এছাড়া কিছু কিছু দোকানে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি প্রায় ৮০ টাকায় বিক্রি হচ্ছে৷


এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী বলেন, আগরতলার মহারাজগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি৷ ফলে তাদেরও বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে৷ ব্যবসায়ী আরও জানান, পেঁয়াজের দাম বেশি হওয়ায় তাঁরাও খুশি নন৷ আগে যেখানে মানুষ ২-৩ কেজি পেঁয়াজ কিনতেন, সেখানে এখন তাঁরা ১ কেজি পেঁয়াজ কিনছেন৷ এর ফলে পেঁয়াজের বিক্রি তুলনামূলকভাবে কমার পাশাপাশি তাঁদের লাভের পরিমাণও তলানিতে এসে ঠেকেছে৷


মহারাজগঞ্জ বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের বক্তব্য, সবচেয়ে বেশি পেঁয়াজ আসে মহারাষ্ট্রের নাসিক থেকে৷ সেখানেই পেঁয়াজের দাম এখন খুব চড়া৷ তাঁরা আরও জানান, অগ্রিম টাকা পাঠিয়ে নাসিকের ব্যবসায়ীদের কাছে অর্ডার দেওয়া হলেও সময়মতো তাঁরা পেঁয়াজ সরবরাহ করতে পারছেন না৷ হঠাৎ করে পেঁয়াজের দাম এত বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীদের বক্তব্য, উৎপাদনের স্বল্পতাই এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী৷ তাঁদের কথায়, নতুন পেঁয়াজ মাঠ থেকে না আসা পর্যন্ত সাধারণ মানুষকে পেঁয়াজের মূল্যের ঝাঁজ আরও কিছুদিন সহ্য করতে হবে৷ তবে পেঁয়াজের দাম আরও বাড়বে কি না, এ-বিষয়ে এই মুহূর্তে কেউ কিছুই পারছেন না তাঁরা৷


এদিকে, একই অবস্থা অন্যান্য সবজির দামেও৷ ফুলকপি এখন ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে৷ এছাড়া বাঁধাকপি, বরবটি, মিষ্টি কুমড়ো, শশা, লাউ-সহ প্রতিটি সবজি কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে৷ এত কিছুর মধ্যেও আলুর মূল্য কিছুটা কম আছে৷ আগরতলার বাজারে প্রতি কেজি আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top