News Flash

  • Home
  • Uncategorized
  • আরও শিথিল বিধিনিষেধ, দু’মাস পরে পর্যটকদের জন্য উন্মুক্ত ভূস্বর্গ
Image

আরও শিথিল বিধিনিষেধ, দু’মাস পরে পর্যটকদের জন্য উন্মুক্ত ভূস্বর্গ

শ্রীনগর, ১০ অক্টোবর (হি.স.): আরও শিথিল হল বিধিনিষেধ| পর্যটকদের জন্য খুলে দেওয়া হল কাশ্মীর উপত্যকার দরজা| জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রায় দু’মাস পরে বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল কাশ্মীর উপত্যকার দরজা| প্রশাসনিক বৈঠকের পর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সত্যপাল সিং| বৃহস্পতিবার থেকেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে|

৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার আগেই, আগস্ট মাসের শুরুতে পর্যটকদের উপত্যকা খালি করে দিতে বলা হয়েছিল| পর্যটকদের স্বস্তি দিয়ে বৃহস্পতিবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে| অর্থাত্ পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হল ভূস্বর্গের দরজা|

জম্মু ও কাশ্মীরে দু’মাসেরও বেশি সময় ধরে পর্যটকশুন্য| অমরনাথ যাত্রাও আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল| হঠাত্ করে পর্যটকদের আনাগোনা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন উপত্যকার ব্যবসায়ীরা| ধীরে ধীরে উঠছে নিষেধাজ্ঞা| ছন্দে ফিরছে ভূস্বর্গ| এবার পর্যটকদের জন্যও উন্মুক্ত হল ভূস্বর্গের দ্বার|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top