নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ আদালতের রায়ে ৫২৫ বছর পর বদলে গেল রীতি৷ ত্রিপুরার ভারতভূক্তির সময়ে চুক্তি হয়েছিল, রাজাদের সমস্ত ধর্মীয় স্থানে পূর্জাচনা যথারীতি চলবে৷ এবং সব খরচ রাজ্য সরকার বহন করবে৷ সেটাই চলে আসছে৷ পুজোর সময় মহিষ ও পাঠা বলির প্রচলন ছিল এখানে৷ কিন্তু গত ২৪ সেপ্ঢেম্বর ত্রিপুরার কোনও মন্দিরে পশু এবং পাখি বলি দেওযা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট৷ রায় মেনে এবার বলি দেওয়া হয়নি৷

পশ্চিম জেলার জেলাশাসক পূজা দেখাশোনার জন্য দেবার্চন বিভাগ রয়েছে তার অধীনে৷ দেবার্চন বিভাগের আধিকারিক নান্টুরঞ্জন দাস বলেন, আমরা আদালতের রায়কে মান্যতা দিয়ে মন্দিরে বিজ্ঞপ্তিও লাগিয়ে দিয়েছি৷ এই রায়ে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন৷


















